ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

রোহিঙ্গা গণহত্যা: আইসিজেতে প্রথম প্রতিবেদন মিয়ানমারের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাখাইনে রোহিঙ্গা গণহত্যায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলার অন্তবর্তী রায়ের পর এই প্রথম প্রতিবেদন জমা দিয়েছে মিয়ানমার।

হেগের আদালতে জমা দেওয়া ওই প্রতিবেদনে মিয়ানমার রোহিঙ্গাদের গণহত্যা থেকে রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার বিশদ ব্যাখ্যা দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

গত নভেম্বরে আফ্রিকার দেশ গাম্বিয়ার করা ওই মামলার তিন দিনের শুনানি শেষে ডিসেম্বরে অন্তবর্তী রায় আসে আইসিজের।

সেই রায় অনুসারে রোহিঙ্গাদের গণহত্যা থেকে রক্ষায় ও তাদের নিরাপত্তায় মিয়ানমার কী পদক্ষেপ নিল তার একটি প্রতিবেদন আইসিজের কাছে দেশটির সরকার পাঠাল।

শনিবার জমা দেয়া এই প্রতিবেদনটি এপ্রিলে দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টের কার্যালয়ের তিনটি নির্দেশনার ভিত্তিতে তৈরি করা হয়েছে ইরাওয়াদ্দী জানিয়েছে। তবে প্রতিবেদনটি প্রকাশ করা হবে কি-না নিশ্চিত করেনি মিয়ানমারের স্বরাষ্ট মন্ত্রণালয়।

এদিকে যুদ্ধাপরাধ বিষয়ক যুক্তরাষ্ট্রের অ্যাম্বেসডর-অ্যাট-লার্জ ডেভিড শেফার জানান, প্রতিবেদনটি পাঠানোর আগেই মিয়ানমার বলেছিল এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। তবে মিয়ানমার কেবল আন্তর্জাতিক আদেশ মেনেছে দেখলেই হবে না বরং তারা প্রতারণা বা অবহেলা ছাড়া সততার সঙ্গে এটি করেছে সেটিও জানা উচিত।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট কয়েকটি নিরাপত্তা চৌকিতে কথিত হামলার ধুয়া তুলে রাখাইনে পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা চালায় মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা।

আগে থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিয়ে এ সংখ্যা ছাড়িয়ে যায় ১২ লাখের বেশি। কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন শরণার্থী শিবিরে তারা আশ্রয় নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

রোহিঙ্গা গণহত্যা: আইসিজেতে প্রথম প্রতিবেদন মিয়ানমারের

আপডেট সময় ০৫:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০