ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার মধ্যে মুগদা মেডিকেলের অধ্যক্ষসহ বদলি চার চিকিৎসক

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর সরকারি মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ চার চিকিৎসককে বদলি করা হয়েছে। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় এই বদলি কার্যকর করা হয়। গত শুক্রবার স্বাস্থ্যমন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত দুটি আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শাহ গোলাম নবী তুহিনকে গাজীপুরে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে বদলি করা হয়েছে। সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাহবুবর রহমান কচিকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে বদলি করা হয়েছে। হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান ডা. মনিলাল আইচ লিঠুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চক্ষু বিভাগের ডা. আব্দুল মোত্তালেবকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, মুগদা মেডিকেল কলেজে হাসপাতালে আড়াইশ বেডে করোনা রোগীর চিকিৎসা চলছে। হাসপাতালের চিকিৎসকদের ডিউটি করার পর তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল বিজয়নগরে অবস্থিত একাত্তর নামে হোটেলে। গত ২০ এপ্রিল থেকে ওই হোটেলে চিকিৎসকরা থাকতে শুরু করেন। কিন্তু হোটেলের সেবা কার্যক্রমে অবস্থানরত চিকিৎসকরা মোটেই সন্তুষ্ট ছিলেন না। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সংক্রান্ত চিকিৎসকদের জন্য হোটেল যাতায়াত ও খাদ্য কমিটির সভাপতি হলেন ডা. মনিলাল আইচ লিঠু। চিকিৎসকদের অভিযোগের প্রেক্ষিতে তিনি ওই হোটেলের সিও ও ম্যানেজারের কাছে অভিযোগ করেন। চলতি মে মাসের ২০ তারিখ পর্যন্ত ৩৫ জন চিকিৎসক ওই হোটেল থাকেন। হোটেলের বিল বাবদ ৩৫ লাখ পরিশোধ করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের হোটেল যাতায়াত ও খাদ্য কমিটি। এরপরই চিকিৎসকদের জন্য গুলশানের ওরিয়েন্টাল হোটেল ঠিক করা হয়। হোটেল একাত্তরে থাকার ব্যবস্থাপনা বাতিল করায় স্বাস্থ্য অধিদপ্তরের একটি গ্রুপ ক্ষুব্ধ হয়। এরই প্রেক্ষিতে শনিবার এই চার চিকিৎসককে বদলি করা হয় বলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা মনে করছেন।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখনও পর্যন্ত এ ধরনের কোন আদেশ দেখিনি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

করোনার মধ্যে মুগদা মেডিকেলের অধ্যক্ষসহ বদলি চার চিকিৎসক

আপডেট সময় ১২:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০