ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘রিজার্ভ’ দেখিয়ে ব্যক্তিগত গাড়িতে লোকাল যাত্রী বহনের ধুম

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর গাবতলী এলাকায় ‘যাবেন পাটুরিয়া ঘাট, আসেন মাত্র ৫শ টাকা’ এভাবেই যাত্রী ডাকছিলেন প্রাইভেটকার চালক আহমেদ জসিম। পাঁচ মিনিটের মধ্যেই তার কারের আসন পূর্ণ। এভাবেই ‘গাড়ি রিজার্ভ’ দেখিয়ে চেকপোস্ট পেরিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে যাত্রা শুরু করলেন এই চালক।

শুক্রবার (২২ মে) সকালের ঘটনা এটি।

শুধু জসিম নন, রাজধানীর গাবতলীতে দাঁড়িয়ে এভাবে প্রতিনিয়ত যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে রাজধানী ছাড়ছে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন ব্যক্তিগত যানের চালকরা।

বৃহস্পতিবার (২১ মে) ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরতে পারবেন নাগরিকরা, পুলিশের এমন ঘোষণার পরই লোকাল যাত্রী নিয়ে রিজার্ভ দেখিয়ে গ্রামে ফিরছে রাজধানীর মানুষ।

জানা যায়, পাটুরিয়াঘাট পর্যন্ত প্রতি যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৫শ টাকা করে। প্রাইভেটকারে চারজন যাত্রী, মাইক্রোবাসে ৯/১০ জন, হাইয়েস ১৪ জন করে যাত্রী নিচ্ছে। পাটুরিয়া ঘাটে নেমে যাত্রীরা ফেরি ও স্পিডবোর্ডে করে পদ্মা পার হয়ে অন্য গাড়িতে করে ফিরছেন গ্রামে।

…শুধু রাজধানীর গাবতলীই নয়, এভাবে রাজধানীর বিভিন্ন স্পট থেকে যাত্রী নিয়ে বিভিন্ন জেলায় যাচ্ছে কার ও মাইক্রোবাস চালকরা। এছাড়াও মোটরসাইকেল, পিকআপ, ট্রাক ও অ্যাম্বুলেন্সে করেও বাড়ি ফিরছেন বহু মানুষ।

শুক্রবার রাজধানী থেকে বের হওয়ার সড়কগুলোতে পুলিশের তল্লাশি শিথিল ছিল। এজন্য কোথাও বের হওয়ার সড়কে যানজট দেখা যায়নি।

রাজধানীর বুড়িগঙ্গা সেতুর ওপার থেকেও লোকাল যাত্রী নিয়ে মাওয়া ঘাটের দিকে যাচ্ছে বহু ব্যক্তিগত গাড়ি। অনেকে ব্যক্তিগত গাড়ি ঈদের আগে ভাড়ায় দিয়েছেন। বাবু বাজার সেতু থেকে মাওয়া পর্যন্ত যাত্রীপ্রতি নেওয়া হচ্ছে ৪শ-৫শ টাকা। মাওয়ায় পদ্মা নদী পার হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাচ্ছেন লোকজন।

রাজধানীর আব্দুল্লাহপুরে যাত্রী ডাকছেন বাইক চালক অনিক। তিনি ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় যাত্রী নিয়ে যান। অনিক জানান, জেলা ভেদে ৫শ-১ হাজার টাকা পর্যন্ত ভাড়া নেন। এভাবে অনেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়ও যাত্রী নিয়ে যাচ্ছেন।

যারা বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীতে ছিলেন, পুলিশের ঘোষণার পর তারাও বাড়ি ফিরছেন। ফলে করোনার এই সময়ে সংক্রমণ আরো ভয়ঙ্কর হয়ে উঠবে বলে অভিমত বিশেষজ্ঞদের।

এর ক’দিন আগে ঈদে কঠোরভাবে যানবাহন নিয়ন্ত্রণের কথা বলেছিলেন পুলিশ প্রধান। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে বৃহস্পতিবার কড়াকড়ি শিথিলের কথা জানায় পুলিশ সদর দপ্তর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

‘রিজার্ভ’ দেখিয়ে ব্যক্তিগত গাড়িতে লোকাল যাত্রী বহনের ধুম

আপডেট সময় ০৫:১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০