ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

মাথা গলা ও পেটব্যথা কমানোর ঘরোয়া উপায়

আকাশ জাতীয় ডেস্ক:  

মাথা, গলা ও পেটব্যথা খুবই সাধারণ অসুখ। এসব অসুখ আমাদের কাজে খুব ব্যাঘাত ঘটায়।

অনেক সময় ওষুধ খেয়েও ব্যথা কমে না। তবে ঘরোয়া কিছু উপায় রয়েছে, যা দিয়ে সহজে মুক্তি পেতে পারেন এসব ব্যথা থেকে।

গলাব্যথা কমাতে করণীয়-

কুসুম গরম পানিতে লবণ দিয়ে দিনে তিনবার গার্গল করলে গলাব্যথা কমবে। আর গার্গলিং করার সময় লবণপানি গিলে ফেললে পেটের সমস্যা হতে পারে। তাই লবণপানি খাওয়া থেকে বিরত থাকুন

গরম ভাপ নিন:

সর্দি-কাশি, গলাব্যথায় গরম পানির ভাব নিতে পারেন। একটি বাটিতে পানি নিয়ে ফুটিয়ে নিন। এবার ফুটন্ত পানির ওপর মুখ রেখে চারপাশে তোয়ালে দিয়ে ঢেকে ভাব নিন। এবার বড় করে শ্বাস নিন। গরম বাষ্প ভেতরে ঢুকে গলিয়ে দেবে জমাট বাঁধা সর্দি।

আনারস :

গলাব্যথা হলে কয়েক টুকরো আনারস খেয়ে দেখতে পারেন। উপকার পাবেন।

পেটব্যথা কমাতে করণীয়-

আদা চা :

খোসা ছাড়ানো এক টুকরো আদা থেঁতলে আদা চা তৈরি করে খেতে পারেন। আদার রস গলাব্যথা ও হজমের সমস্যাও কমায়।

দারুচিনি চা :

দারুচিনির চা পেটব্যথায় দারুণ উপকারী। ঘরোয়া উপায়ে পেটে ব্যথা কমাতে গেলে এই চা খেতে পারেন।

গোলমরিচ-পুদিনা চা :

গোলমরিচ, পুদিনাপাতা চায়ের সঙ্গে ফুটিয়ে নিলে দ্রুত কমে পেটব্যথা।

মাথাব্যথা কমাতে করণীয়

ল্যাভেন্ডার অয়েল :

মাথাব্যথা কমাতে পানিতে ল্যাভেন্ডার পাতা সিদ্ধ করে চা বানিয়ে খেতে পারেন। এ ছাড়া ল্যাভেন্ডার তেল কপালে লাগালে ব্যথা কমে। ভেপার নেয়ার সময় পানিতে ল্যাভেন্ডার তেল মিশিয়ে নিতে পারেন।

বরফ :

তোয়ালে বা রুমালে এক টুকরো বরফ নিয়ে কপালে ঘষুণ। আস্তে আস্তে কমবে মাথাব্যথা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

মাথা গলা ও পেটব্যথা কমানোর ঘরোয়া উপায়

আপডেট সময় ১১:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০