ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্ধ্যায় ঘরে ফেরা মানুষকে টার্গেট করত অজ্ঞান ও মলমপার্টি

আকাশ জাতীয় ডেস্ক:

রমজানের ঈদকে সামনে রেখে রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান ও মলমপার্টি চক্র। বিশেষ করে সন্ধ্যায় ঘরে ফেরা মানুষকে টার্গেট করে সর্বত্র লুটে নিত তারা।

সোমবার সন্ধ্যায় মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞান করার বিভিন্ন মলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কালু মিয়া, মিলন হাওলাদার, রিপন মিয়া, আলিয়ার রহমান ও দিদার হোসেন।

রাতে দৈনিক আকাশকে এসব তথ্য জানিয়েছে র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন। তিনি বলেন, আসাদ গেট এলাকায় র‌্যাবের একটি দল সিভিলে টহল দিচ্ছিল। এসময় কয়েকজনের গতিবিধি আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। পরে তাদেরকে আটক করা হয় এবং উদ্ধার করা হয় ওষুধ, তরল পদার্থ এবং মলম। তারা তরল জাতীয় এসব মলম সাধারণ পথচারীদের চোখে-মুখে ছিটিয়ে সবকিছু ছিনিয়ে নিতো। আবার ডাব কিংবা অন্য খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে মানুষকে অজ্ঞান করে সর্বত্র লুটত।

র‌্যাব কর্মকর্তা জানান, বিশেষ করে ঈদ উপলক্ষে মার্কেট ও আশপাশের এলাকায় এই চক্রের আনাগোনা বেড়ে যায়। সন্ধ্যায় মার্কেট থেকে বাড়ি ফেরা মানুষদের টার্গেট করত চক্রটি।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

সন্ধ্যায় ঘরে ফেরা মানুষকে টার্গেট করত অজ্ঞান ও মলমপার্টি

আপডেট সময় ১০:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০