ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দায়িত্ব নিয়েই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস

আকাশ জাতীয় ডেস্ক: 

দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। তাদের দুজনের বিরুদ্ধেই কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে।

রবিবার সন্ধ্যায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে নগর ভবনে করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন নতুন মেয়র।

মেয়র বলেন, ‘দুর্নীতি এবং দায়িত্ব পালনে কোনোরূপ শৈথিল্য বরদাশত করা হবে না। এধরনের কোনো কিছু নজরে আসার সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং যত বড় কর্মকর্তাই হোক কাউকেই ছাড় দেয়া হবে না। এজন্য যদি কাউকে বিদায় দিতে হলেও পিছুপা হবো না।’

গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন ঢাকা-১০ আসনের সাবেক সাংসদ শেখ ফজলে নূর তাপস। আগের মেয়র সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় তাকে কয়েক মাস অপেক্ষা করতে হয়। গতকাল শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

দায়িত্ব নিয়েই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস

আপডেট সময় ১১:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০