ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

মন্দিরে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করলেন আফ্রিদি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাস কোনো জাতি-ধর্ম-বর্ণ মানে না। ফলে এই কঠিন সময়ে সবরকমের ভেদাভেদ ভুলে সবাইকে পরস্পরের পাশে দাঁড়াতে হবে। এর বড় উদাহরণ শহিদ আফ্রিদি। ধর্মীয় ভেদাভেদ ভুলে পাকিস্তানের একটি মন্দিরে খাদ্যসামগ্রী বিলি করেছেন সাবেক এই অলরাউন্ডার।

করোনা মহামারির আগমনের পর থেকে নিজ দেশের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন আফ্রিদি। নিজের প্রতিষ্ঠিত সংগঠন ‘আফ্রিদি ফাউন্ডেশন’র মাধ্যমে দেশের কর্মহীন অভুক্ত মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। দেশের নানান প্রান্তে ঘুরে ঘুরে নিজ হাতে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিলি করেছেন সাবেক এই অধিনায়ক।

সম্প্রতি নিজ দেশের একটি হিন্দু মন্দিরে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন আফ্রিদি। সেখানেও নিজ হাতে অভুক্তদের মাঝে খাবার বিলি করেন তিনি। সেই ছবি টুইটারে পোস্ট করে আফ্রিদি লেখেন, ‘আমরা এখন একসঙ্গে সংকটে পড়েছি এবং ঐক্যবদ্ধভাবে আমাদের লড়তে হবে। একতাই আমাদের শক্তি। খাদ্যসামগ্রী বিতরণ করতে শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়েছিলাম।’

মন্দ্রিরে খাদ্য বিতরণের কাজে আফ্রিদির সঙ্গী হয়েছিলেন পাকিস্তানের বিখ্যাত স্কোয়াশ তারকা জাহাঙ্গীর খান ও ‘এসএএফ ফাউন্ডেশন’র প্রেসিডেন্ট। আফ্রিদি তার টুইটে তাদের ধন্যবাদ জানিয়ে নিচে লিখেছেন, ‘হোপ নট আউট’। আফ্রিদির এমন মহৎ উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

এখন পর্যন্ত প্রায় ২২ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন আফ্রিদি। নিজের কাজে খুশি হলেও এখানেই থেমে থাকতে চান না ‘বুমবুম’। এখনও অনেক কাজ বাকি আছে বলে জানিয়েছেন তিনি। আফ্রিদির কাজের প্রশংসা করে তার প্রতি সমর্থন দিয়েছেন দুই সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ও হরভজন সিং। যুবরাজ এমনকি আফ্রিদি ফাউন্ডেশনে আর্থিক সহায়তা দিয়েছেন বলেও শোনা যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

মন্দিরে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করলেন আফ্রিদি

আপডেট সময় ০৮:৪৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০