ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫ বছরের ছেলেকে হত্যা করেছেন তার্কিশ ফুটবলার

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাত্র ৫ বছর বয়সী ছেলেকে হত্যা করেছেন তার্কিশ ফুটবলার শেভার তোক্তাস। বিষয়টি তিনি নিজেই স্বীকার করেছেন।

এর আগে গত ২৩ এপ্রিল বুরাস ইলদিরিম স্পোর ফুটবলার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তার ছেলেকে হাসপাতালে নিয়ে যান। পরে তোক্তাস মেডিকেল স্টাফদের বলেন, তার ছেলের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবে আইসিইউতে নিয়ে যাওয়া হলেও, ছেলের মৃ্ত্যু ঘটে।

কিন্তু ছেলে মৃত্যুর কয়েকদিন পরেই তোক্তাস পুলিশের কাছে যান ও স্বীকার করেন তিনিই তার ছেলেকে হত্যা করেছেন। যার একমাত্র কারণ তিনি এই ছেলেকে পছন্দ করেন না।

তোক্তাস পুলিশের কাছে বলেন, ‘আমি ঘুমে থাকা আমার ছেলের মুখের ওপর বালিশ চাপা দেই এবং ১৫ মিনিট ধরে আমি চেপে ধরে রাখি। তার জন্মের পর থেকে আমি তাকে কখনো চাইনি। তবে আমি জানি না কেন আমি তাকে চাইনি।’

তিনি আরও বলেন, ‘তাকে হত্যা করার একটাই কারণ, আমি তাকে চাইনি। আমার কোনো মানসিক সমস্যাও নেই।’

তোক্তাসকে পুলিশ গ্রেপ্তার করেছে ও তার ওপর হত্যার অভিযোগে আনা হয়েছে। আর এর বিচারে যাবজ্জীবন সাজা হতে পারে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৫ বছরের ছেলেকে হত্যা করেছেন তার্কিশ ফুটবলার

আপডেট সময় ০৯:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০