ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের চাহিদা অনুযায়ী সংবিধান সংস্কার হওয়া উচিত: ঢাবি উপাচার্য বিদেশিদের গোলামি নয়: চরমোনাই পীর ‘প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ’:আখতার হোসেন প্রধানমন্ত্রীর উদ্যোগগুলো কোটি মানুষের, কোটি পরিবারের সমৃদ্ধি আসবে: উপদেষ্টা মাহদী আমিন স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৮১ এমপি সীমান্তের নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার: রণধীর জয়সোয়াল শেখ হাসিনার সব অপকর্মের রেকর্ড জুলাই জাদুঘরে: স্পিকার বিএনপি-জামায়াতসহ সবার মতামত নিয়েই বাণিজ্য চুক্তি হয়েছিল:ফরিদা আখতার অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার রয়েছে: প্রধানমন্ত্রী সরকার স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে কাজ শুরু করেছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রোদে পোড়া দাগ দূর করবে ৩ ভেষজ

আকাশ নিউজ ডেস্ক: 

বৈশাখ-জ্যৈষ্ঠ্যের গরম ও তীব্র রোদ ত্বকের অবস্থা নাজেহাল করে। বিশেষ করে ত্বকে ট্যান, ব্ল্যাকহেডসসহ নানান সমস্যা গাঢ় হয়ে দেখা দেয়। ত্বকের নানাবিধ সমস্যা দূর করতে ভেষজ বেছে নিতে পারেন। রূপচর্চায় ভেষজের ব্যবহার যুগ যুগ ধরেই চলে আসছে।

জারা’স বিউটি লাউঞ্জের স্বত্বাধিকারী ও রূপ বিশেষজ্ঞ ফারহানা রুমি জানান, প্রাকৃতিক গুণে সমৃদ্ধ বেশকিছু ভেষজ উপাদান ত্বকের জন্য উপকারী। এ উপাদানগুলো ত্বককে সুন্দর, সুস্থ ও লাবণ্যময় করে তোলে। এসব উপাদানের নিয়মিত ও পরিকল্পিত ব্যবহার আপনাকে অনন্য করে তুলবে। ব্রণ, র্যা শ, ছোপ ছোপ দাগ দূর করে আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করবে এসব ভেষজ।

নিম:
রূপচর্চায় নিমের ব্যবহার বেশ জনপ্রিয়। রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি জানান, কয়েকটি নিমের পাতা, অল্প হলুদের গুঁড়ো এবং ঠাণ্ডা দুধ একসঙ্গে পেস্ট তৈরি করে ত্বকে লাগালে উপকার পাওয়া যায়। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন। নিম ও হলুদ ত্বকের সংক্রমণ এবং ব্যাকটেরিয়া দূর করে। এছাড়া তৈলাক্ত ভাব, ব্রণের প্রকোপ কমায়। এটি ত্বকের ব্ল্যাকহেডস ও রোদে পোড়া দাগ দূর করে।

ত্বকের উজ্জ্বলতায় নিমপাতার ফেসপ্যাকও ব্যবহার করতে পারেন। এজন্য নিমপাতা পানিতে ভিজিয়ে রাখুন ১ ঘণ্টা। এরপর বেটে নিন। নিমের পেস্ট ১ ঘণ্টা ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের র্যা শ ও চুলকানি দূর করবে।

হলুদ:
হলুদে থাকা অ্যান্টি-সেপটিক, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের বিভিন্ন প্রদাহ দূর করে। এসব উপাদান ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত করে। ত্বকের যত্নে কাঁচা হলুদ বাটা বেশি ভালো কাজে দেয়। শুষ্ক ত্বকে ১ চামচ কাঁচা হলুদের পেস্টের সঙ্গে এক চামচ দুধের সর এবং ১ চামচ পানি মিশিয়ে ব্যবহার করলে উপকার মিলবে। তৈলাক্ত ত্বকের জন্য ঘৃতকুমারীর জেলের সঙ্গে কাঁচা হলুদ বাটা এবং মুলদানি মাটি মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন। সব ধরনের ত্বকে ব্যবহারের জন্য ১ চামচ হলুদ বাটা, ১ চামচ মুলতানি মাটি, ১ চামচ গোলাপের পাপড়ি পেস্ট ও দুধের সর মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।

দারুচিনি:
গরমে ত্বকের যত্নে দারুচিনি ব্যবহার করতে পারেন। এটি ব্রণের দাগ, মেছতা, কালো দাগ দূর করে। দারুচিনির ফেসমাস্ক বানাতে এক চা-চামচ দারুচিনির গুঁড়ার সঙ্গে তিন টেবিল-চামচ মধু যোগ করুন। প্রয়োজনে অল্প পরিমাণ পানি মেশান। এটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এ প্যাক মুখের লালচে ভাব কমিয়ে ত্বককে নরম ও কোমল করবে।

শুষ্ক ত্বকের অধিকারীরা দারুচিনির সঙ্গে লবণ, বাদাম তেল, জলপাই তেল ও মধু মিশিয়ে স্ক্রাব বানাতে পারেন। এটি ত্বকে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

রোদে পোড়া দাগ দূর করবে ৩ ভেষজ

আপডেট সময় ১০:৩০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬