ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

‘কখনো ভাবিনি বিদায় বলতে হবে’, নিরাপত্তাশঙ্কায় ভারত ছাড়ছেন অভিনেত্রী

আকাশ বিনোদন ডেস্ক :

প্রায় ১৬ বছর ভারতে কাটানোর পর নিজের ‘দ্বিতীয় বাড়ি’ ছেড়ে চিরতরে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মন্দানা করিমি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে আবেগঘন এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত জানান।

মুম্বাই বিমানবন্দর থেকে শেয়ার করা সেই ভিডিওতে মন্দানা বলেন, কখনো ভাবিনি এমনটা বলতে হবে, কিন্তু বিদায় ভারত। দীর্ঘ ১৬ বছর পর নিজের দ্বিতীয় বাড়ি ছেড়ে এক নতুন শুরুর উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি অন্য দেশে।

অভিনেত্রীর এই আকস্মিক প্রস্থানের পেছনে রয়েছে গভীর নিরাপত্তাশঙ্কা ও রাজনৈতিক কারণ। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ইরানে চলমান অস্থিরতা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ভারতে বসে সরব হওয়ার কারণে তিনি দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছিলেন। বিশেষ করে ইরানের শাসকদের সমালোচনা এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে সোচ্চার হওয়ায় তাকে নিয়মিতভাবে প্রাণনাশের হুমকি পেতে হয়েছে বলে তিনি দাবি করেন। মন্দানা জানান, তার এই লড়াই ও প্রতিবাদের কারণে যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে ভারতে থাকা আর নিরাপদ মনে করছেন না তিনি।

আক্ষেপ প্রকাশ করে এই অভিনেত্রী আরও বলেন, কঠিন এই সময়ে বন্ধু-বান্ধব, সরকার কিংবা সংবাদমাধ্যম—কারও কাছ থেকেই তিনি আশানুরূপ সমর্থন পাননি। ফলে একসময় যা তার কাছে নিজের ঘর মনে হতো, সেখানে তিনি এখন নিজেকে আগন্তুক হিসেবে অনুভব করছেন। তবে কোনো সমর্থন না পেলেও নিজের দেশের মানুষের জন্য তার এই প্রতিবাদ চালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি অনড়।

নেটফ্লিক্সের ‘থার’ সিনেমায় শেষবার পর্দায় দেখা যাওয়া এই অভিনেত্রী এখন এক অজানা গন্তব্যে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’

‘কখনো ভাবিনি বিদায় বলতে হবে’, নিরাপত্তাশঙ্কায় ভারত ছাড়ছেন অভিনেত্রী

আপডেট সময় ১০:৫০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬