ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণপরিবহন নেই তবুও ঠেলে ঢাকা আসছে মানুষ

আকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে শ্রমজীবী মানুষের ভিড় দেখা গেছে। ঢাকা ও নারায়ণগঞ্জের উদ্দেশে গার্মেন্টস কর্মী ও দোকান পাট খোলার ঘোষণায় এই খাতের সংশ্লিষ্ট লোকজনও রয়েছেন। শুক্রবার সকাল থেকে শিমুলিয়া ঘাটে এ দৃশ্য দেখা গেছে।

এদিকে ফেরিতে গাদাগাদি করে জীবনের ঝুকি নিয়ে তারা পদ্মাপাড়ি দিচ্ছেন। তবে, গণপরিবহন সংকট থাকায় নিজেদের কর্মস্থলে যেতে নানা ধরনের ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষেরা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে তারা গন্তব্যে পৌঁছার চেষ্টা করছে। মধ্যরাত থেকে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ফেরির সংখ্যা বাড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ জানান, অন্য দিনের মতো আজও শ্রমজীবী মানুষ সকাল থেকে ফেরি পার হচ্ছে। তবে আজও শ্রমজীবী মানুষের চাপ বেশি। মধ্যরাত থেকে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে তাই এরজন্য তিনটি ফেরির সংখ্যা বাড়িয়ে বর্তমানে নৌরুটে নয়টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া-কাঠালবাড়ী ঘাটে আজ চাপ বৃদ্ধি পেয়েছে। এদিকে গণপরিবহন সংকটে চরম বিপাকে পড়েছে ঘাটে আসা যাত্রীরা। কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেল, পিকআপ ভ্যান, সিএনজি চালিত অটোরিক্সায় করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

গণপরিবহন নেই তবুও ঠেলে ঢাকা আসছে মানুষ

আপডেট সময় ০১:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০