ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বসুন্ধরা-যমুনা খুলছে না, নিউমার্কেট-গাউসিয়ার সিদ্ধান্ত শনিবার

আকাশ জাতীয় ডেস্ক:

হাজারো ক্রেতার আনাগোনায় শপিংমলে নিশ্চিত করা যাবে না সামাজিক দূরত্ব। এমন শঙ্কা থেকেই সরকারি নির্দেশনা থাকলেও বসুন্ধরা শপিং সেন্টার ও যমুনা ফিউচার পার্ক না খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে দোকান খোলা না খোলা নিয়ে এখনও দ্বিধায় আছেন অনেক ব্যবসায়ী। আগামী ৯ মে সিদ্ধান্ত জানাবে নিউমার্কেট ও গাউসিয়া কর্তৃপক্ষ।

এদিকে, ঢাকা মহানগর দোকান মালিক সমিতি বলছে, ব্যক্তিগত সিদ্ধান্তে কেউ চাইলে মার্কেট বন্ধ রাখতে পারেন। তবে যারা খুলবেন তাদের সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করার আহ্বান তাদের।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, কথা ছিল ঈদ উপলক্ষে শর্ত সাপেক্ষে ১০ মে থেকে সীমিত পরিসরে খুলবে বিপণিবিতান ও শপিংমল। নির্দেশনা দেয়া হয়, শপিং মলে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত জীবাণুমুক্ত করতে হবে। দোকানের ভেতরে নিশ্চিত করতে হবে সামাজিক দূরত্ব।

তবে হাজারো ক্রেতা সমাগমে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে না পারার আশঙ্কায় মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার বেশ কিছু শপিংমল ও মার্কেট কর্তৃপক্ষ। রাজধানীর নিউমার্কেট, গাউসিয়া, বসুন্ধরা শপিং সেন্টার, যমুনা ফিউচার পার্ক না খোলার সিন্ধান্ত নিয়ে মার্কেট কর্তৃপক্ষ জানায়, বহু মানুষের সংক্রমণের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শপিং মল বন্ধ রাখার কথাও জানান তারা।

যমুনা গ্রুপের পরিচালক ড. মো. আলমগীর আলম বলেন, হাজার মানুষের উপস্থিতি সামাজিক যে দূরত্ব মেনে চলার যে ব্যবস্থা সেটি ভেঙে দিতে পারে। এছাড়া সংক্রমিত হতে পারে হাজার হাজার মানুষ।

নিউমার্কেট ব্যবসায়ী সমিতি সভাপতি আমিনুল ইসলাম শাহীন বলেন, আমরা আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের জানিয়েছি, কী আমাদের করণীয়। এছাড়া আসামী ৯ মে আমরা সিদ্ধান্ত জানাবো।

এদিকে নিজ উদ্যোগে কেউ মার্কেট বন্ধ রাখতে চাইলে সে বিষয়ে কোনো আপত্তি নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

ঢাকা মহানগর দোকান মালিক সমিতি সভাপতি তৌফিক এহসান বলেন, ঢাকাতে যারা রয়েছেন তারা ক্ষুদ্র আকারে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবেন।

যারা দোকান খুলবেন তাদের সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা আহ্বান মালিক সমিতির।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

বসুন্ধরা-যমুনা খুলছে না, নিউমার্কেট-গাউসিয়ার সিদ্ধান্ত শনিবার

আপডেট সময় ০২:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০