ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিচার কাজ চলবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, মন্ত্রিসভায় অনুমোদন

আকাশ জাতীয় ডেস্ক:

বিদ্যমান পরিস্থিতিতে বিচার কার্যক্রম চালানোর জন্য নতুন অধ্যাদেশ প্রণয়ন করতে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার(০৭ মে) সকালে গণভবনে হওয়া মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০’ অনুমোদন দেয়া হয়েছে।

এখন রাষ্ট্রপতির অনুমতি পেলেই ডিজিটাল মাধ্যমে অর্থ্যাৎ ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কাজ চালানোর উদ্যোগ নিতে পারবে আদালতগুলো। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে আরো দুইটি আইন ও অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম দুপুরে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো গণমাধ্যমকে জানিয়েছেন।

এরপর মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান খান এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আনোয়ারুল ইসলামের লিখিত বক্তব্যে বলেন, প্রস্তাবিত অধ্যাদেশটি কার্যকর হলে বিদ্যমান প্রেক্ষাপটে ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে মর্মে আশা করা যায়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এর বাইরে মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া আরো দুইটি আইন ও অধ্যাদেশ হলো- মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন-২০২০ এবং ইনকাম ট্যাক্স (সংশোধন) অধ্যাদেশ-২০২০। সীমিত পরিসরের মন্ত্রিসভা বৈঠকে উল্লিখিত তিনটি আইনি ও অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিচার কাজ চলবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, মন্ত্রিসভায় অনুমোদন

আপডেট সময় ০৩:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০