ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬০ দিনে ৩ বার করোনা পজিটিভ, ‘পাগলপ্রায়’ অবস্থা মার্কিন যুবকের

ক্রিস্টিয়ান বার্মিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দুইমাসে তিনি তিনবার করোনা পজিটিভ হয়েছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ২৬ বছর বয়সী ক্রিস্টিয়ান বার্মিয়া আর ধৈর্য ধরে রাখতে পারছেন না। প্রাণঘাতী ভাইরাসের ধরণ দেখে তিনি বুঝতে পারছেন না, আদৌ সুস্থ হবেন কিনা। বার্মিয়া জানিয়েছেন, এই ভাইরাস মানসিক দিক থেকেও মানুষকে শেষ করে দেয়।

তিনি বলেন, সবসময় মন হয় যেন আমার শরীরে ভাইরাস রয়েছে এখনও। একটা অজানা ভয় চেপে ধরে। শরীর তো ভেঙে যাবেই, সেইসঙ্গে মানসিক দিক থেকেও দুর্বল করে দেবে এই ভাইরাস। নিজেকে পাগলের মতো মনে হবে।

গত ১৯ মার্চ তার শরীরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। মার্চ মাস থেকে এখনও পর্যন্ত ৫২ দিন আইসোলেশনে রয়েছেন তিনি। এক সাক্ষাতকারে তিনি বলেছেন, আগের মতো আর ঘ্রাণশক্তি নেই। নাকে কোনও গন্ধ আর তেমন লাগে না। শরীর মারাত্মক দুর্বল থাকে সব সময়। মাথা ঘোরে। জ্বর, গলা ব্যথা লেগেই রয়েছে। এতদিন ধরে ভুগছি। এবার মনে হচ্ছে যেন আর বাঁচব না।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। ওয়ার্ল্ডোমিটারর সর্বশেষ তথ্য জানাচ্ছে, মৃত্যু এবং আক্রান্তের সংখ্যায় গোটা বিশ্বে যুক্তরাষ্ট্র এখন শীর্ষে রয়েছে। ৭১ হাজার ৯২১ জনের মৃত্যু হয়েছে ট্রাম্পের দেশে। মোট আক্রান্ত ১২ লাখ ৩৩ হাজার ১৪৬। সুস্থ হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৪১ মানুষ।

চলতি সপ্তাহে আরও একবার করোনা টেস্ট হবে বার্মিয়ার। সামনের কয়েক মাস তার আরও বেশ কয়েকবার টেস্ট হবে বলে জানিয়েছেন টেক্সাসের এই যুবক। আপাতত তাকে আইসোলেশনে থাকতে হবে। তবে ঠিক কতদিন তাকে আইসোলেশনে থাকতে হবে সেই সম্পর্কে ডাক্তাররাও কিছু বলতে পারছেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬০ দিনে ৩ বার করোনা পজিটিভ, ‘পাগলপ্রায়’ অবস্থা মার্কিন যুবকের

আপডেট সময় ০৯:০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০