ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় বেশি মৃত্যু রাজধানীতেই, ঝুঁকিপূর্ণ তিন এলাকা

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের সবগুলো জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু রাজধানী ঢাকাতেই। গত ৮ মার্চ থেকে ৬ মে পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ১৮৬ জনের মধ্যে ১০০ জন রাজধানী ঢাকার। ঢাকা বিভাগীয় জেলাগুলোতে মৃত্যু হয়েছে মোট ১৫৬ জনের (৮৪ শতাংশ)। স্বাস্থ্য অধিদফতরের সূত্রে এ তথ্য জানা গেছে।

এরমধ্যে ঢাকার সুপার রেড জোনে রয়েছে তিন এলাকা। সর্বোচ্চ রাজারবাগে ১৯৯ জন করোনা রোগী পাওয়া গেছে। এরপরেই আছে কাকরাইল ১৬৪ জন, যাত্রাবাড়ী ১৫৯ জন, মুগদা ১৪৯, মহাখালী ১২৭, মোহাম্মদপুর ১১৫, লালবাগ ৯৩, তেজগাঁও ৮৯। রাজধানীর মোট ১৮১টি এলাকা এখন করোনা আক্রান্ত।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ আট হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন যা মোট আক্রান্তের ৮৩ দশমিক শূন্য ৫ শতাংশ। ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ পাঁচ হাজার ৬৭৪ জন এবং অন্যান্য জেলায় দুই হাজার ৩৬১ জন। শুধু নারায়ণগঞ্জেই আক্রান্ত ১ হাজার ৭২ জন। অবশিষ্ট সাত বিভাগ মিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ৬৮৪ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

করোনায় বেশি মৃত্যু রাজধানীতেই, ঝুঁকিপূর্ণ তিন এলাকা

আপডেট সময় ০৯:২৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০