ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

রাজধানীতে করোনায় আক্রান্ত ৫ হাজার ছাড়িয়েছে, মৃত্যু একশ’ ছুঁই ছুঁই

আকাশ জাতীয় ডেস্ক:

কোভিড-১৯ রোগে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। গত দুদিনে দেশে মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

মঙ্গলবার দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে মোট ১৮৩ জনের মৃত্যু হলো।

এছাড়া গতকাল পর্যন্ত নতুন করে আরও ৭৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১০ হাজার ৯২৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এদের মধ্যে রাজধানী ঢাকায় ৫ হাজার ২২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা মোট আক্রান্তের ৫৮ দশমিক ৫৫ ভাগ। এ ছাড়া ঢাকায় এ পর্যন্ত ৯৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

রাজধানীতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন রাজারবাগে, ১৯৬ জন। কাকরাইলে আক্রান্তের সংখ্যা ১৬২, যাত্রাবাড়ীতে ১৪৩, মোহাম্মদপুরে ১০৪, মুগদায় ১২১, মহাখালীতে ১১১, লালবাগে ৮৯, তেজগাঁওয়ে ৭৯, মালিবাগে ৭৮, উত্তরায় ৭০, বাবুবাজারে ৬৬, বংশালে ৬৩, গেণ্ডারিয়াতে ৫৬, মগবাজারে ৫৫, বাড্ডায় ৪৬, ধানমণ্ডিতে ৪৬ জন, বাসাবোতে ৪৩ এবং চকবাজারে ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়। ১৮ করোনায় প্রথম মৃত্যু হয় দেশে। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

এরপর গত সোমবার ৫৮তম দিনে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৩ জনে দাঁড়ায়। বর্তমানে ৫৯ তম দিনে দেশে ১০ হাজার ৯২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

রাজধানীতে করোনায় আক্রান্ত ৫ হাজার ছাড়িয়েছে, মৃত্যু একশ’ ছুঁই ছুঁই

আপডেট সময় ১২:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০