ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

আকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ফুলছদ্দিন (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ফুলছদ্দিন হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামের শরাফত আলীর ছেলে। ভুক্তভোগী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

স্কুল ছাত্রীর পিতা মঙ্গলবার (৫ মে) দুপুরে জানান, গত ২০ এপ্রিল দুপুরে তার মেয়ে পাড়ায় দুধ আনতে যাওয়ার পথে গ্রামের বুমারখালের ধারে পৌঁছলে আসামী তাকে খালের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি লোকলজ্জার ভয়ে তার মেয়ে পরিবারের কাউকে জানায়নি। আমি এলাকার মানুষের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে ওই আসামীর সাথে কথা বললে সে কাউকে না বলার জন্য আমাকে হুমকি দেয়। আসামী এলাকার প্রভাবশালী হওয়ায় তারা বিষয়টি মিমাংশার জন্য আমাকে নানাভাবে চাপসৃষ্টি করছে বলে মামলার বাদী অভিযোগ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) এনামুল হক বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মামলা দায়ের করেছেন। দ্রুত আসামীকে গ্রেফতার করা হবে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

আপডেট সময় ০৩:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০