ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় আক্রান্ত শতাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারী

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে করোনায় বিভিন্ন পর্যায়ের শতাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। এদের বেশিরভাগই মাঠ প্রশাসনের কর্মকর্তা। আক্রান্তরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী। ডিসি, এডিসি, ইউএনও, এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ১৭ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে। অপরদিকে ৯০ জনের মতো কর্মচারী আক্রান্ত হয়েছেন করোনায়। আক্রান্তদের মধ্যে একজন কর্মকর্তা ও দু’জন কর্মচারী মারা গেছেন বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, করেনাভাইরাস মোকাবিলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্থানীয় প্রশাসনসহ যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী জীবনের ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে কাজ করছেন তাদের কেউ আক্রান্ত হলে ক্ষতিপূরণ বাবদ অর্থ দেবে সরকার। এক্ষেত্রে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলে গ্রেডভেদে পাঁচ থেকে ১০ লাখ টাকা পাবেন। আর তারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে এর পাঁচগুণ অর্থাৎ ২৫ থেকে ৫০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ভৈরব, হবিগঞ্জ, গাজীপুর, চাঁদপুর ও চট্টগ্রামে এই কর্মকর্তারা আক্রান্ত হয়েছেন। সৌদি আরবের লেবার কাউন্সেলর হিসেবে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। দুদকের একজন কর্মকর্তা মারা গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় আক্রান্ত শতাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারী

আপডেট সময় ০৩:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০