ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

স্বরূপে ফিরছে রাজধানী, নগরীর প্রবেশপথে গাড়ির চাপ

আকাশ জাতীয় ডেস্ক:

মঙ্গলবার সকালে রাজধানীর বনানী, বিজয় সরণি, যাত্রাবাড়ী, আব্দুল্লাহপুর ও গাবতলী এলাকায় সিগন্যাল অপেক্ষা করতে দেখা গেছে গাড়িগুলোকে। ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশাসহ বেড়েছে রাজধানীর সড়কে। বিভিন্ন এলাকায় মানুষের ভিড়ও দেখা গেছে। অনেককেই আবার হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে।

সোমবার (৪ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপিংমল খোলা রাখার ঘোষণা দেওয়ার পরের দিনই রাজধানী স্বাভাবিক হতে শুরু করেছে। বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোও খুলতে শুরু করেছে। ফলে রাজধানীতে মানুষ ঘর থেকে বের হয়ে আসছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় দেখা যায়, মহাসড়কে প্রচুর গাড়ি। দূরপাল্লার বাস ছাড়া সব ধরনের গাড়ি রয়েছে মহাসড়কে। হাইওয়ে পুলিশকে দায়িত্ব পালন করতে হিমশিম খেতে দেখা গেছে। ঢাকায় প্রচুর গাড়ি প্রবেশ করছে। এছাড়াও সিএনজির স্ট্যান্ডগুলোতে সিএনজি নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে চালককে। একই চিত্র দেখা গেছে গাবতলী ও আব্দুল্লাহপুর দিয়ে ঢাকার প্রবেশপথে।গাড়ি চলছে। ছবি: শাকিল আহমেদসিএনজি অটোরিকশাচালক মঈন মিয়া দৈনিক আকাশকে বলেন, পেটের তাগিদে গাড়ি নিয়ে বের হয়েছি। তবে আগের চেয়ে এখন অনেক বেশি যাত্রী মিলছে। কয়দিন আগেও খুব ভয় ও আতঙ্ক ছিলো মানুষের মাঝে, এখন আর সেটা নেই। পুরোদমে আমরা গাড়ি চালাচ্ছি। কোনো বাধা নেই।

ব্যক্তিগত গাড়িচালক আসাদ মিয়া দৈনিক আকাশকে বলেন, সকালে বনানী সিগন্যালে যানজট ছিলো। প্রায় ৫ থেকে ৭ মিনিট অপেক্ষা করতে হয়েছে সিগন্যালে।

মদনপুরে হাইওয়ে পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা দৈনিক আকাশকে জানান, আগের মতোই ব্যস্ততা বেড়েছে সড়কে। মঙ্গলবার মহাসড়ক অনেকটা স্বাভাবিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরূপে ফিরছে রাজধানী, নগরীর প্রবেশপথে গাড়ির চাপ

আপডেট সময় ১২:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০