ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাদ থেকে লাফিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর খিলগাঁওয়ে পাঁচ তলা একটি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কনস্টেবল আত্মহত্যা করেছেন। তার নাম তোফাজ্জল হোসেন।

সোমবার সকালে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

তোফাজ্জল হোসেন পুলিশের বিশেষ শাখার প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঢাকাটাইমসকে বলেন, সকাল পৌনে নয়টার দিকে খিলগাঁও তিলপাপাড়ার ১৬৮/এ নম্বর বাড়ির পাঁচ তলার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তোফাজ্জল।

তোফাজ্জলের স্ত্রীর বরাত দিয়ে ওসি জানান, কয়েকদিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। পরে তার করোনাভাইরাসের নেগেটিভ আসে। তারপরেও তিনি অতিরিক্ত চিন্তা করতেন। একপর্যায়ে খাওয়া ঘুমও ছেড়ে দিয়েছিলেন। অতিরিক্ত চিন্তার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তারপরেও তার মৃত্যুর বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ছাদ থেকে লাফিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

আপডেট সময় ০১:৪৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০