ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদকাসক্ত পিতাকে ডিসির হাতে তুলে দিলে ছেলে

আকাশ জাতীয় ডেস্ক:

সাধারণত আমরা দেখেছি অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশ কিংবা প্রাসনের কাছে দিয়েছেন বাবা-মা। কিস্তু দিনাজপুরে এবার ব্যতিক্রম ঘটনা ঘটল। বাবা-মা ছেলেকে নয়, ছেলে অতিষ্ঠ হয়ে নিজের মাদকাসক্ত পিতাকে তুলে দিলেন জেলা প্রশাসকের (ডিসি) হাতে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকাসক্ত পিতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেছে। রবিবার (৩ মে) দুপুর ৩টায় দিনাজপুর শহরের মহারাজার মোড়ে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। মাদকাসক্ত পিতা হলেন- বৈদ্য নাথ পাল (৫২)। তিনি শহরের মহারাজার মোড় এলাকা বাসিন্দা। তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি।

দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ মাহমুদুল আলম জানান, মাদকাসক্ত বৈদ্য নাথ পালের ছেলে দীপক পাল অতিষ্ঠ হয়ে আমাকে ফোন দিয়ে জানায় যে, তার পিতা দিনে ২ থেকে ৩ বার মাদক সেবন করে। পরিবারের পক্ষ থেকে বাঁধা দেয়া হলে স্ত্রী, ছেলে ও মেয়েকে মারধর করে। ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে যে আয় হয় তা সম্পূর্ণ টাকার মাদক সেবন করে। রোববার দুপুর ৩টায় তার ছেলে দীপক পাল আমাকে ফোন করে তার বাবাকে জেলে দেয়ার জন্য অনুরোধ করেন।

পরে জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হরে কৃষ্ণ অধিকারী ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪২ ধারার ১ উপধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে তাকে জেল কারাগারে প্রেরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদকাসক্ত পিতাকে ডিসির হাতে তুলে দিলে ছেলে

আপডেট সময় ১১:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০