ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দায়িত্বরত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে ট্রাফিক পুলিশের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানী ঢাকার নিউমার্কেট ক্রসিংয়ে দায়িত্বরত অবস্থায় এক ট্রাফিক কনস্টেবলের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে এই পুলিশ কর্মীর মৃত্যু হয়। মৃত কনস্টেবল বশির উদ্দীন (৪২) ট্রাফিক দক্ষিণে কর্মরত ছিলেন। তিনি পাবনার আমিনপুর উপজেলার রতনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, নিউমার্কেটে ডিউটিরত অবস্থায় ট্রাফিক কনস্টেবল হঠাৎ মাথা ঘুরে রাস্তাতেই পড়ে যান। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক ৩টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ট্রাফিক দক্ষিণ বিভাগের সার্জেন্ট রাশিদুল ইসলাম জানান, বশির নিউমার্কেট ক্রসিংয়ে ডিউটির সময় মাথা ঘুরে পড়ে যায়। পরে ঢামেকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দায়িত্বরত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে ট্রাফিক পুলিশের মৃত্যু

আপডেট সময় ১১:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০