ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কম আয়ের ৭৬ ক্লাবে উপহার পাঠালেন বিসিবি সভাপতি

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের পাশে প্রথম থেকেই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণির ক্রিকেটার, নারী ক্রিকেটার, বিসিবির কর্মচারী সবাইকে আর্থিক সহযোগিতা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে তিন হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিসিবি। এবার ৭৬টি ক্লাবে উপহার পাঠিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার (মে ০২) মিরপুরের বিসিবি কার্যালয়ে এই উপহার ক্লাব কর্তৃপক্ষগুলোর হাতে তুলে দেওয়া হয়। যেখানে প্রিমিয়ার ক্রিকেট লিগের ১২টি ক্লাব, প্রথম বিভাগের ২০টি ক্লাব, দ্বিতীয় বিভাগের ২০টি ক্লাব এবং তৃতীয় বিভাগের অন্তর্ভূক্ত ২৪টি ক্লাবসহ মোট ৭৬টি ক্রিকেট ক্লাবের অফিস স্টাফ, টিম বয় ও অন্যান্য কর্মচারীদের জন্য বিসিবি এই বিশেষ সাহায্য দিয়েছেন । তবে একে সহযোগিতা না বলে বোর্ড প্রধান উপহার হিসেবে দিয়েছেন বলে জানানো হয়েছে।

এ নিয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিশ (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন বলেন, ‘ঢাকার মোট ৭৬টি ক্লাবের অফিস স্টাফ, কর্মচারী, টিমবয় ও ম্যাসাজ ম্যানদের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন বিসিবি সভাপতি। ৩০টি করে প্যাকেট পাঠানো হয়েছে প্রতিটি ক্লাবে। সেখানে চাল, ডাল, আটা, তেল, পেঁয়াজ, মরিচ ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিসিবি অফিস থেকে ইতোমধ্যে কিছু সামগ্রী বন্টন হয়ে গেছে। তবে বেশিরভাগ ক্লাবে দেওয়া হয়নি। বিশেষ করে জুনিয়র ডিভিশনের সব ক্লাবের উপহার সামগ্রী সিসিডিএমের কাছে গচ্ছিত রয়েছে। এটা সংশ্লিষ্ট ক্লাবের স্টাফদের কেউ এসে নিয়ে যেতে পারবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কম আয়ের ৭৬ ক্লাবে উপহার পাঠালেন বিসিবি সভাপতি

আপডেট সময় ০৯:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০