ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

মে মাসে দেশে আক্রান্ত ৫০ হাজার ছাড়াবে: স্বাস্থ্য অধিদপ্তর

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৮ হাজার। সবশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা করে ৫৭১ জন করোনা শনাক্ত হয়েছেন। এদিন মৃত্যুর তালিকায় যোগ হয়েছে এক নারী ও পুরুষ। শুক্রবার (০১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।

মে-মাসে দেশের করোনা পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। স্বাস্থ্য অধিদপ্তরের আভাস, এ মাসে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াবে।

তবে আশার পাশাপাশি শঙ্কার তথ্য দিচ্ছে দেশের স্বাস্থ্য বিভাগ। আটটি বিভাগের তথ্য পর্যবেক্ষণ করে গবেষকরা বলছেন, মে মাসেই আক্রান্তের সংখ্যা পৌঁছাতে পারে অর্ধ লক্ষে। অর্থাৎ এক মাসেই বাড়তে পারে অন্তত ৪০ হাজারেরও বেশি কোভিড রোগী। আর মৃতের সংখ্যা হতে পারে ৮০০ থেকে ১ হাজার। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ প্রস্তুতি নিতেই এ পূর্বাভাস জানিয়ে স্বাস্থ্য বিভাগ বলছে, প্রকৃত চিত্র এমন নাও হতে পারে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান বলেন, আমাদের সেন্সে এটা কাজে লাগবে। আমাদের প্রস্তুতে কোন ঘাটতি আছে কি না বা আরো লাগবে কিনা সে সম্পর্কে কাজে লাগবে। তবে তারা ধারন আকরেছেন মানেই এই নয় তা তাই ঘটবে। তারা ৫০ হাজার ধারণা করেছেন, সেখানে ৪০ বা ৩০ হাজারও হতে পারে।

শুক্রবার দেশের ৩১টি ল্যাবে নমুনা পরীক্ষা করে অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ হাজার ৫শ ৭৩ নমুনা পরীক্ষা করে ৫৭১ জন করোনা আক্রান্ত পাওয়া গেছে। এদিন মৃত্যুর তালিকায় যোগ হয়েছে পঞ্চার্ধ্ব এক নারী ও পুরুষ।

অনেকেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছেন না উল্লেখ করে সংক্রমণ ঠেকাতে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

মে মাসে দেশে আক্রান্ত ৫০ হাজার ছাড়াবে: স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট সময় ০৪:২২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০