ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের

আকাশ জাতীয় ডেস্ক: 

মহামারী করোনাভাইরাস প্রতিরোধের সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রাণ গেছে আরও এক পুলিশ সদস্যের। তার নাম নাজির উদ্দীন। তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রতিরক্ষা শাখায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া মো. সোহেল রানা দৈনিক আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসআই নাজির উদ্দীনের করোনা পজিটিভ ধরা পড়ে ২৫ এপ্রিল । তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

এসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাংগুরা থানার কাজিটোলা গ্রামে। তার নামাজে জানাজা আজ সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে লাশ দাফন করা হবে।

উল্লেখ্য এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৪ সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।বৃহস্পতিবার দুজন ও বুধবার একজন মারা গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিয়েতনাম ও এএনএ হোল্ডিংসের দশ বছরের অংশীদারত্বে নতুন চুক্তি

করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের

আপডেট সময় ১২:৫৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০