ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাখার জায়গা নেই, তাই নিউইয়র্কে ট্রাকেই পঁচছে লাশ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাস বিপর্যস্ত করে তুলেছে যুক্তরাষ্ট্রকে। লাশের মিছিল সবচেয়ে বড় নিউইয়র্কে। শহরটির ফিউনেরাল হোমগুলো (যেখানে মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়) লাশ রাখার জায়গা নেই। তাই লাশের গাড়িতেই পঁচে যাচ্ছে মরদেহগুলো। বিকশ দুর্গন্ধও ছড়াচ্ছে আশেপাশে। সূত্র: নিউইয়র্ক টাইমস।

বুধবার ব্রুকলিনের ইউটিকা অ্যাভেনিউর এ্যান্ড্রু টি ক্লেকলি ফিউনারেল হোমের সামনে রাখা ট্রাক দুটি ট্রাকের ভেতর পঁচতে থাকা কয়েক ডজন লাশ পাওয়া গেছে। জানা গেছে হচ্ছে, ফিউনেরাল হোমটির লাশ রাখার হিমাগার অচল হয়ে পড়ায় এ মৃতদেহগুলো ট্রাক দুটোর ভেতরে রাখা হয়েছিল। তীব্র দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে পুলিশ এসে ট্রাক খুলে ব্যাগে মোড়ানো লাশগুলো পায়।

তবে এরমধ্যে কয়টি কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির তা নিশ্চিত হওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কোভিড-১৯ এর কারণে গত কয়েক সপ্তাহ ধরেই নিউইয়র্কের বিভিন্ন হাসপাতালের মর্গ, কবরস্থান, শ্মশানের ওপর ভয়াবহ চাপ পড়ছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

পূর্বনির্ধারিত অন্ত্যেষ্টিক্রিয়ার পাশাপাশি হাসপাতাল ও বিভিন্ন নার্সিং হোম থেকে আসা বিপুল মৃতদেহের কারণে এখন ফিউনেরাল হোমের পরিচালকদের তুমুল চাপ সামলাতে হচ্ছে। অনেকেই রীতিমতো অসহায়ত্ব প্রকাশ করেছেন। এদিকে, করোনা সংক্রমণ এড়াতে মরদেহ সৎকারের আগে উপযুক্ত পরিবেশে রাখার ব্যাপারে কড়া নির্দেশ থাকলেও সেটি মানতে হিমশিম খাচ্ছে অনেক ফিউনারেল হোম।

পরিস্থিতি মোকাবেলায় অনেক ফিউনেরাল হোম তাদের শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেইলারগুলো ব্যবহার করতে পারলেও অনেককে অস্থায়ী মর্গ বানাতে হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে লাশ সংরক্ষণের উপযুক্ত রাখতে হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন শতবর্ষ আগে স্প্যানিশ ফ্লুতে এমন বেসামাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এরপর করোনা এসে আবারও টালমাটাল করে দিয়েছে সবকিছু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা, সতর্ক থাকার আহ্বান

রাখার জায়গা নেই, তাই নিউইয়র্কে ট্রাকেই পঁচছে লাশ

আপডেট সময় ০৬:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০