ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুনামগঞ্জের আশ্রয়ন প্রকল্পের সরকারি গম সিলেটের মিলে!

আকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের গম ট্রলার ভর্তি করে নিয়ে আসা হয়েছে সিলেটে। রাতের আঁধারে আসা এই গম নিয়ে চলছে তোলপাড়। গমগুলো সিলেটের দক্ষিণ সুরমার একটি ময়দা মিলে গুদামজাত করা হয়েছে।

আশ্রয়ন প্রকল্পের সাথে জড়িতরা চুরি করে গমগুলো বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠলেও মিলের মালিক বলছেন ভিন্ন কথা। তার দাবি, সরকারি নিয়ম মেনেই তিনি গমগুলো কিনে এনেছেন।

জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের জন্য সরকারি গম বরাদ্দ দেওয়া হয়। সেই প্রকল্পের ৩৮ দশমিক ৮২ মেট্টিক টন গম নিয়ে গত মঙ্গলবার গভীর রাতে একটি ট্রলার ভিড়ে সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের খালোপাড়ে। পরে রাতের আঁধারেই গমগুলো গুদামজাত করা হয় দক্ষিণ সুরমার ভার্থখলার একটি ফ্লাওয়ার মিলে।

খোঁজ নিয়ে জানা গেছে, জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নে আশ্রায়ন প্রকল্পের কাজের পারিশ্রমিক হিসেবে ১৫৬ মেট্টিক টন গম বরাদ্দ দেওয়া হয়। ওই গমগুলো বিক্রি করে দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৩৯ মেট্টিক টন গম আসে সিলেটের মেসার্স মিনহাজ ফ্লাওয়ার মিলে।

এ ব্যাপারে মিনহাজ ফ্লাওয়ার মিলের স্বত্তাধিকারী বদরুল ইসলাম বলেন, ‘তিনি সরকারি নিয়ম মেনে আশ্রয়ন প্রকল্পের গমগুলো কিনে এনেছেন। এতো কোন অনিয়ম হয়নি।’

আশ্রয়ণ প্রকল্পের গম বিক্রির ব্যাপারে জানতে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করুনা সিন্দু তালুকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

জামালগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছালেহ আহমদ জানান, সরকারি গমের চালান বাইরে বিক্রির নিয়ম নেই। তবে কাজের বিনিময়ে যারা গম পেয়েছেন তারা বিক্রি করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সুনামগঞ্জের আশ্রয়ন প্রকল্পের সরকারি গম সিলেটের মিলে!

আপডেট সময় ০৯:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০