ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ ফাইনালের জার্সি-গ্লাভস নিলামে তুলছেন আকবর

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা দুর্যোগকালে মহাবিপাকে পড়েছেন দেশের দিনে আনা দিন খাওয়া মানুষগুলো। তাদের পাশে দাঁড়াতে নিজের প্রিয় একটি ব্যাট নিলামে তুলেছেন সাকিব আল হাসান। তার দেখানো পথে হাঁটছেন আরও অনেক ক্রিকেটার। প্রিয় ক্রিকেট সরঞ্জাম নিলামে তুলছেন তারা।

এবার সিনিয়রদের অনুসরণ করলেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি।

বৃহস্পতিবার ফেসবুকে আকবর লিখেছেন, নিঃসন্দেহে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনা সংকটকালে এর দুটি স্মারক (ফাইনাল ম্যাচের জার্সি ও ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি। এ থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।

বিশ্বকাপজয়ী টাইগাররা ইতিমধ্যে ক্রিকেটারদের কল্যাণ সমিতির (কোয়াব) তহবিলে আর্থিক অনুদান দিয়েছেন। দলীয় কাপ্তান হিসেবে জার্সি ও গ্লাভস নিলামে তোলার সিদ্ধান্ত নিয়ে জাতির ক্রান্তিকালে যুবাদের যেন সামনে থেকেই নেতৃত্ব দিতে চাইলেন ‘সম্রাট’ আকবর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপ ফাইনালের জার্সি-গ্লাভস নিলামে তুলছেন আকবর

আপডেট সময় ০৯:০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০