ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

উমর আকমলের মানসিক চিকিৎসা দরকার: নাজাম শেঠি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি মনে করেন, সদ্য সবধরনের ক্রিকেটে তিন বছর নিষিদ্ধ দেশটির মিডলঅর্ডার ব্যাটসম্যান উমর আকমলের মানসিক চিকিৎসা দরকার। আরও সুশৃঙ্খল হতেই এটি প্রয়োজন তার।

২০০৯ সালে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে লাইমলাইটে আসেন উমর। কিন্তু এরপর বিভিন্ন সময় বিতর্কে জড়িয়ে ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দেন তিনি। ক্রিকেটীয় নিয়ম ভঙ্গ এবং অসদাচরণের জন্য বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন। পাশাপাশি জরিমানাও দেন এ হার্ডহিটার।

সবশেষ ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা পিসিবিকে জানাননি উমর। এ কারণে তাকে গত সোমবার আন্তর্জাতিকসহ ঘরোয়া ক্রিকেটে তিন বছর নিষিদ্ধ করেছে তারা।

পরে এ নিয়ে স্থানীয় গণমাধ্যমে কথা বলেন শেঠি। এসময় উমরের অতীত কর্মকাণ্ডও তুলে ধরেন তিনি।

সাবেক পিসিবি চেয়ারম্যান বলেন, এ বিষয়ে আগেই উমরকে সতর্ক করেছিলাম আমরা। এমনকি নিষিদ্ধ করার হুমকিও দিয়েছিলাম। যে কারণে আমি মনে করি, তাকে তিন বছর শাস্তি দেয়া ঠিক হয়েছে। সে সবসময় নিজের জন্য খেলতো, দলের পক্ষে নয়।

তিনি বলেন, অসাধারণ মেধাবী ক্রিকেটার হওয়া সত্ত্বেও উমর শৃঙ্খল নয়। যদি সে মানসিক চিকিৎসক দেখায় এবং চিকিৎসা নেয়, তাহলে অবশ্যই আরও সুশৃঙ্খল হবে।

শেঠি বলেন, আমি বোর্ডের চেয়ারম্যান হয়েই সর্বপ্রথম উমরের সম্পর্কে অভিযোগ পাই। তার মানসিক ও শারীরিক দুই সমস্যায় আছে। তাকে অসংখ্যবার আচরণ ঠিক করার কথা বলেছি। কিন্তু সে কর্ণপাত করেনি। বরং প্রতি দুই অথবা তিন মাস পরপর ঝামেলায় জড়িয়েছে।

উমর জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেন গত বছর লাহোরে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট প্রত্যাবর্তনের সাক্ষী হিসেবে শ্রীলংকার বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেন তিনি। অবশ্য উভয় ম্যাচে ডাক মারেন ২৯ বছর বয়সী এ ক্রিকেটার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

উমর আকমলের মানসিক চিকিৎসা দরকার: নাজাম শেঠি

আপডেট সময় ০৮:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০