ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদে আসছে ৩০ হাজার কোটি নতুন টাকা

আকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজারে আসছে ৩০ হাজার কোটি নতুন টাকা। এবছর বেশি ছাপানো হচ্ছে ২০০ টাকা নোট। বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা জানান, বছরের সব সময়ই নতুন নোট ছাপানো হয়। তবে ঈদের আগে নতুন নোটের চাহিদা বাড়ে তাই ছাপানোর পরিমাণও বাড়ানো হয়। এ বছর করোনার সংকটে বাজারে নতুন টাকার চাহিদা বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। তাই ছাপানোর পরিমাণও বাড়ানো হবে। এবার নতুন মুদ্রার মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট। পূর্বের মতোই সমপরিমাণ পুরাতন নোট বাজার থেকে অপসারণ করা হবে। গত (২০১৯) ঈদে প্রায় ২২ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হয়েছিল। তবে এ বছর ৩০ হাজার কোটি টাকার নতুন নোট সরবারহের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজার থেকে পুরাতন টাকা তুলে নিয়ে নতুন করে ৩০ হাজার কোটি টাকা সরবরাহ করবে কেন্দ্রীয় ব্যাংক। তবে প্রথমে ২৫ হাজার কোটি টাকার নোট সরবারহ করবে। পরে প্রয়োজন হলে আরও পাঁচ হাজার কোটি টাকার নোট ছাড়া হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, চাহিদা-সরবরাহ নীতি অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক সারাবছর বাজারে নোট সরবরাহ করে। তবে ঈদের আগে চাহিদা বেশি থাকে বলে বেশি নতুন নোট ছাড়া হয়। এরই ধারাবাহিকতায় এবারও নতুন নোট প্রকাশ করা হবে। এবার ২০০ টাকার নোট বেশি চাহিদা থাকবে বলে ধারণা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বর্তমানে দেশে প্রায় এক লাখ ৭৬ হাজার কোটি টাকার কাগজের নোট বাজারে প্রচলিত আছে। সাধারণত কাগজের নোটের চাহিদা এক লাখ ৫০ হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঈদে আসছে ৩০ হাজার কোটি নতুন টাকা

আপডেট সময় ০৬:১৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০