ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ত্রাণের দাবিতে মিরপুর সড়কে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক: 

ত্রাণের দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় দুই শতাধিক পরিবহন শ্রমিক মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে জড়ো হন। এর পর মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মিরপুর ১০ নম্বরে অবস্থান নেন।

জানা যায়, মিরপুর ১০ নম্বরে অবস্থান নিয়ে চারপাশের রাস্তা ব্যারিকেড দিয়ে সড়কে বসে পড়েন শ্রমিকরা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিবহন মিরপুর ১০ নম্বরে ঢুকতে দেননি শ্রমিকরা। যানবাহন নিয়ে কেউ এলে তাকে ফিরিয়ে দিচ্ছেন তারা।

দুপুর ১২টায় হাতে বিভিন্ন প্ল্যাকাড নিয়ে ১০ নম্বর ট্রাফিক পুলিশ বক্সের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। হ্যান্ডমাইক দিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঘোষণা দেন– ত্রাণ না নিয়ে তারা বাড়ি ফিরে যাবেন না।

কয়েকজন শ্রমিক জানান, গত চার দিন বাসায় কোনো খাবার নেই। কেউ তাদের সাহায্য করেনি। শুধুই আশ্বাস দিয়েছে। অভাবের তাড়নায় অনেকে মোবাইল ফোনসহ ঘরের আসবাবপত্র বিক্রি করেছে। বিক্রি করার মতো আর কোনো কিছু তাদের ঘরে নেই।
এ সময় আশপাশে অনেক পুলিশ সদস্য উপস্থিত থাকলেও কোনো তৎপরতা চোখে পড়েনি।

মিরপুর ১০ নম্বরের টিআই নিজাম উদ্দিন বলেন, আন্দোলনরত শ্রমিকদের বলা হয়েছে, পল্লবী থানা থেকে তাদের তালিকা তৈরি করে ত্রাণ দেয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। পল্লবী থানার পিআই আফজাল হোসেন বলেন, পরিবহন শ্রমিকরা সকালে মিছিল নিয়ে ১০ নম্বরে গেছে। সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা এ ব্যাপারে ভালো বলতে পারবেন।

পল্লবী জোনের এসি জাহাঙ্গীর আলম বলেন, আমরা রোটেশন অনুযায়ী দায়িত্ব পালন করছি। আজকে আমার ডিউটি নেই। মিরপুর জোনের এসি এ ব্যাপারে ভালো বলতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ত্রাণের দাবিতে মিরপুর সড়কে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০৪:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০