ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘরবন্দি থেকে বাড়ছে উদ্বেগ, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন

আকাশ নিউজ ডেস্ক: 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বের বেশিরভাগ মানুষ এখন ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে মনকে শান্ত রাখা সবচেয়ে বেশি জরুরি।

বিশেষজ্ঞদের মতে, মানসিক অস্থিরতা শরীরের জন্য মোটেও ভালো নয়। এই অস্থিরতার কারণে স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থাও দুর্বল হয়ে যায়। তাই উদ্বেগ কমিয়ে নিজেকে ফুরফুরে রাখতে নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। একই সঙ্গে এসব ব্যায়াম শ্বাসকষ্টের সমস্যা থেকে আপনাকে দূরে রাখতেও সাহায্য করবে।

শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম (১)

প্রথমে মেরুদণ্ড সোজা করে বসুন। এর পর দুই পায়ের তালুকে উল্টো দিকের থাইয়ের ওপর রেখে দুটি হাত রাখতে হবে দুই হাঁটুর ওপর। দু’চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে হবে।

বেশ কয়েক সেকেন্ড ধরে চেপে রেখে জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে হবে। এই ব্যায়াম শরীর ও মনকে ঝরঝরে করবে এবং শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়া স্বাভাবিক রাখবে।

শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম (২)

মেঝে বা বিছানায় দুই পা দুদিকে ছড়িয়ে রেখে শুয়ে পড়তে হবে। এর পর হাত দুটি দুই পাশে ছড়িয়ে রাখতে হবে। হাত বা পা ছড়িয়ে রাখার ক্ষেত্রে যেন কোনো আড়ষ্টতা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

চোখ ও মুখ বন্ধ করে ৬ থেকে ৭ সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস নিতে হবে। সেই শ্বাস কিছুক্ষণ শরীরে ধরে রাখতে হবে।

তার পর নাক দিয়ে শ্বাস ছাড়তে হবে ধীরে ধীরে। এভাবে ব্যায়াম চালিয়ে যেতে হবে অন্তত মিনিট দশেক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘরবন্দি থেকে বাড়ছে উদ্বেগ, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন

আপডেট সময় ১০:৩১:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০