ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার প্রশ্নফাঁস-ডিজিটাল জালিয়াতিতে ৫ বছরের জেল, সংসদে বিল পাস এইচএসসি পরীক্ষা কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা আমার কাছে পুলিশ নেই, মুরগি আছে: প্রাণিসম্পদ মন্ত্রী সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমাতে বিকল্প উৎস ব্যবহারের পরিকল্পনা : এ্যানি

করোনায় মৃত্যু হয়েছে সাংবাদিক হুমায়ুন কবির খোকনের

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সাংবাদিক হুমায়ুন কবির খোকনের। তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাংবাদিক খোকনের নমুনা পরীক্ষার রিপোর্টটি দুপুর সাড়ে তিনটার দিকে আমাদের হাতে এসে পৌঁছেছে। রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পড়েছে। সকালে নিয়ম অনুযায়ী তার মরদেহে জীবাণুনাশক স্প্রে করা হয়। পরে ধর্মীয় নিয়ম অনুযায়ী তাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে গাড়িতে তুলে দেওয়া হয়।

তিনি আরও জানান, সাংবাদিক খোকনের স্ত্রী, ছেলে ও মেয়েকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। আমাদের হাসপাতালের চিকিৎসকরা তার পরিবারকে মোবাইলে চিকিৎসা সেবা দিচ্ছেন।

ঢাকার উত্তরার ওই বেসরকারি হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। তিনি দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ছিলেন খোকন। তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তার করোনা আক্রান্ত হওয়ার সন্দেহের কথা বলেছিলেন। খোকনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম

করোনায় মৃত্যু হয়েছে সাংবাদিক হুমায়ুন কবির খোকনের

আপডেট সময় ০৫:১৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০