ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জামালপুরে সিভিল সার্জন, চিকিৎসকসহ ৬ জন করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরে সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমানসহ ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের পিসিআর ল্যাবের রিপোর্টে জামালপুরের সিভিল সার্জন ও দুই চিকিৎসকসহ ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে কর্তব্য পালন শেষে ফেরা একজন চিকিৎসক ও বাশচরা ইউনিয়নে বসবাসকারী দুই চাচাতো ভাই এবং একই ইউনিয়নের এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান তার নিজ কার্যালয়ের বিশ্রাম কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত বাকি দুই চিকিৎসক নিজ বাসায় হোম আইসোলেশনে থাকবেন।

বাশচড়া ইউনিয়নে আক্রান্ত তিনজনকে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জামালপুর সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহানুর রহমান।

এ নিয়ে জেলায় নয় চিকিৎসকসহ ২৪ জন নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। জেলায় অর্ধেকেরও বেশি স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত হওয়ায় স্থানীয় স্বাস্থ্য বিভাগে অস্থিরতা বিরাজ করছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চিকিৎসা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

জামালপুরে এ পর্যন্ত সিভিল সার্জন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মাঝে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। দুই নারীর মৃত্যুর পর তাদের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই

জামালপুরে সিভিল সার্জন, চিকিৎসকসহ ৬ জন করোনায় আক্রান্ত

আপডেট সময় ১০:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০