ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

করোনায় অগ্রিম তিন মাসের বেতন দান করেছেন আশরাফুল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের কারণে শাস্তি পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। সে কারণেই ২০১৩ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তির বাইরে রয়েছেন তিনি। এরপর ২০১৮ সালে আবার ঘরোয়া ক্রিকেটে ফিরে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হন আশরাফুল। আর এবার করোনা ভাইরাসের কারণে বিসিবি থেকে তিন মাসের অগ্রিম বেতন পেয়েছেন তিনি। সেই বেতনের পুরোটাই করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দান করেছেন আশরাফুল।

সোমবার (এপ্রিল ২৭)  বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় সবারই এই কঠিন সময়ে এগিয়ে আসা উচিৎ। দেশের এমন মহামারি হয়েছে বলেই এমটা করেছি। আমি বিসিবি থেকে আমার তিন মাসের বেতনের ৮৫ হাজার টাকা ইতোমধ্যেই দুঃস্থদের দান করে দিয়েছি। কারো মুখে যদি একটু হলেও হাসি ফোটে সেটা নিজের কাছেই ভালো লাগবে।’

তবে এখানেই শেষ নয়। করোনায় অসহায়দের পাশে দাঁড়াতে নিজের স্মারক ব্যাট নিলামে তুলবেন আশরাফুল। প্রথমে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুলবেন তিনি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়া টেস্টে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুলবেন এক সময়ের দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

করোনায় অগ্রিম তিন মাসের বেতন দান করেছেন আশরাফুল

আপডেট সময় ০৯:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০