ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আমার ছেলের ক্যারিয়ার ধ্বংস করে দিলে, যুবরাজকে ব্রডের বাবা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। ক্রিকেটপ্রেমীরা এর চেয়েও বেশি মনে রেখেছেন ওই টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারে যুবরাজ সিংয়ের মারা ছয় ছক্কা। স্টুয়ার্ট ব্রডের ওভারে সেই কৃতিত্ব দেখান তিনি।

ওই কীর্তি গড়ার পর পর যুবিকে অবাক করা কথা বলেন বিধ্বস্ত ইংলিশ পেসারের বাবা ক্রিস ব্রড। তা কি বলেন তিনি? চলুন জবাবটি শোনা যাক ভারতীয় সাবেক অলরাউন্ডারের মুখেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নামে ভারত। যুবরাজের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৮ রানের পাহাড় গড়ে তারা। মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করেন যুবি, যা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড। জবাবে ২০০ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড।

ওই দিন টিম ইন্ডিয়া ইনিংসের ১৮তম ওভারে বল করেন অ্যান্ড্রু ফ্লিনটফ। তার ওভারে ভালো দুটি ডেলিভারিও চার মারেন যুবরাজ সিং। তাতে চটে যান ইংলিশ তারকা অলরাউন্ডার। মাঠেই ভারতীয় ব্যাটসম্যানের গলা কেটে দেয়ার হুমকি দেন তিনি।

ফ্লিনটফের ওই দুর্ব্যবহারের উত্তরে যুবরাজ ব্যাট উঁচিয়ে বলেন, আমার হাতের এটা দেখতে পাচ্ছ। তুমি জানো, এটি দিয়ে আমি তোমার কোথায় আঘাত করতে পারি।’

ফ্লিনটফের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে স্বভাবতই তেঁতে যান যুবরাজ। সেটির ঝাল ঝাড়েন ১৯তম ওভারে বল করতে আসা স্টুয়ার্ট ব্রডের ওপর। তাকে ৬ ছক্কা হাঁকান ভারতীয় বিস্ফোরক বাঁহাতি ব্যাটার। তাতে পুরোপুরি ভেঙে যান ইংল্যান্ডের তরুণ ফাস্ট বোলার।

যুবরাজ জানিয়েছেন, ভারত-ইংল্যান্ড ম্যাচে রেফারি ছিলেন স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড। ওই ঘটনার পরের দিন তার সঙ্গে কথা বলেন তিনি।

যুবিকে সিনিয়র ব্রড বলেন, তুমি আমার ছেলের ক্যারিয়ার প্রায় শেষ করে দিলে। তোমাকে এ জার্সিটায় আমার জন্য সই করে দিতে হবে।’ ব্রিটিশ ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে যুবরাজ ওই জার্সিতে লেখেন, অল দ্য বেস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

আমার ছেলের ক্যারিয়ার ধ্বংস করে দিলে, যুবরাজকে ব্রডের বাবা

আপডেট সময় ০৯:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০