ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উমর আকমলকে তিন বছর নিষিদ্ধ করেছে পিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় দলের তারকা ক্রিকেটার উমর আকমলকে তিন বছরের জন্য সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ম্যাচ ফিক্সিংয়ের খবর জানতেন ২৯ বছর বয়সী তারকা ব্যাটসম্যান উমর আকমল। কিন্তু বিষয়টি তিনি পিসিবির অ্যান্টিকরাপশন ইউনিটকে না জানিয়ে গোপন রাখেন। এ কারণেই তাকে এ শাস্তি দেয়া হয়।

সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, স্পট ফিক্সিংয়ের প্রস্তাবের রিপোর্ট করতে ব্যর্থ হওয়ায় উমর আকমলকে তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিকি আর্থার এর আগে বলেছিলেন, খুব দেরি হয়ে গেছে। উমর আকমলের জন্য খুবই খারাপ লাগছে। মানুষ হিসেবে সে যথেষ্ট পছন্দ করার মতো। ক্যারিয়ারের শুরুতেই যদি সে ভালো গাইডলাইন পেত তাহলে আজ তার এ পরিণতি হতো না।

পাকিস্তানের সাবেক কোচ আরও বলেন, আমার মনে হয় না ক্যারিয়ারের শুরুতে সে সঠিক বার্তা পেয়েছে। যদি পেত, তবে এই পথে যেতে পারত না। তার সঙ্গে কাজ করা হতাশাজনক ছিল। তাকে সহজে কন্ট্রোলে রাখা যেত না।

উমর আকমলের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙের একাধিক অভিযোগ থাকার পরও তাকে অনুশীলনে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সম্প্রতি অনুশীলনে গিয়ে ট্রেনারের সঙ্গে মারামারির মতো ঘটনাও ঘটান।

প্রসঙ্গত, উমর আকমলের বিরুদ্ধে অভিযোগ তিনি পাকিস্তান সুপার লিগের সময় যে স্পট ফিক্সিং হয়েছিল তার খবর জানতেন। কিন্তু জানার পরও তা ক্রিকেট বোর্ডকে জানাননি। যে কারণে চলতি বছর ফেব্রুয়ারিতে তাকে সাময়িকভাবে নির্বাসিত করা হয়েছিল। এখন তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উমর আকমলকে তিন বছর নিষিদ্ধ করেছে পিসিবি

আপডেট সময় ০৭:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০