ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৃষ্টিতে ভিজে নিজ হাতে তৈরি ইফতার বিতরণ করলেন ছাত্রলীগ নেত্রী

ছাত্রলীগ নেত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ডাকসুর সদস্য তিলোত্তমা সিকদার

আকাশ জাতীয় ডেস্ক:

বৃষ্টিতে ভিজে নিজের হাতে তৈরি করা ইফতার সামগ্রী বিতরণ করেছেন ছাত্রলীগ নেত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ডাকসুর সদস্য তিলোত্তমা সিকদার।

আজ রবিবার বিকালে বরিশাল শহরে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে তিনি ভাসমান ও শ্রমজীবী মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

ইফতার সামগ্রী বিতরণের ছবি নিজের ফেসবুকে আপলোড দিয়ে তিনি লিখেছেন, ‘বাহিরে প্রচণ্ড বৃষ্টি থাকা সত্বেও তৈরি খাবার নষ্ট হবে পাশাপাশি ওই কর্মহীন মানুষদের কথা ভেবে রমজানের দ্বিতীয় দিনে ইফতার নিয়ে ভাসমান, খেটে খাওয়া মানুষগুলোর দ্বারে দ্বারে।’

মাত্র ৪০ মিনিটে তার ফেসবুকে লাইক পড়েছে ৮ হাজার, কমেন্ট পড়েছে প্রায় দেড় হাজার, শেয়ার হয়েছে প্রায় দুই শতাধিক। সনাতন ধর্মাবলম্বী একটি মেয়ের এমন মানবিক উদ্যোগ যেন সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন তাকে।

তিলোত্তমা জানান, গতকাল থেকে রমজান শুরু হয়েছে। করোনার মধ্যে এবার রমজানের আগের চেয়ে ভিন্ন। এ অবস্থায় করোনার সংকটের কারণে অনেকের বাসায় ইফতারের ব্যবস্থা নেই। অনেকের ঘরে খাবার নেই। আবার লকডাউনের কারণে রাস্তাঘাটে যত্রতত্র দোকানও বসে না। তাই প্রথম রমজান থেকে বাসায় ইফতার তৈরি করে রাস্তায় বের হয়েছি। সামাজিক দূরত্ব মেনে শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি গতকাল শনিবার। আজও প্রচণ্ড বৃষ্টি ছিল। নিজের তৈরি খাবার নষ্ট হবে ভেবে এবং ভাসমান, গরীব-অসহায় মানুষগুলোর কথা ভেবে বৃষ্টির মধ্যেই ইফতার সামগ্রী বিতরণ করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বৃষ্টিতে ভিজে নিজ হাতে তৈরি ইফতার বিতরণ করলেন ছাত্রলীগ নেত্রী

আপডেট সময় ১০:০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০