ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন দল হিসেবে অপরাধের সঙ্গে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী জোর করে নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে বাণিজ্যমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের আলোচনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদের মা বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ জুতা চুরি নিয়ে সংঘর্ষ, জবিতে সাংবাদিকসহ আহত ১৩ বংশালে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু

‘দ্রুত ব্যবস্থা নেয়ায় ত্রাণ নিয়ে অনিয়ম নিয়ন্ত্রণে’

আকাশ জাতীয় ডেস্ক:

ত্রাণ নিয়ে দুর্নীতি করা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় অনিয়ম এখন নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রবিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘ত্রাণ নিয়ে যেখানেই কোনো রকম দুর্নীতির খবর আমরা পেয়েছি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। এখানে সীমিতসংখ্যক লোক জড়িত হয়েছে। গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় আমি মনে করি বিষয়টি নিয়ন্ত্রণে এসেছে।’

তাজুল ইসলাম বলেন, ‘অপরাধ সারা পৃথিবীতে আছে। অপরাধের শাস্তি যখন হয় তখন সে অপরাধ কমে যায়। সারা পৃথিবীতে এ প্রক্রিয়াটা অনুসরণ করা হয়।’

চাল চুরির সংবাদ করতে যাওয়ায় ইউপি চেয়ারম্যান দ্বারা সাংবাদিক লাঞ্ছনার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাংবাদিক হোক, সরকারি কর্মকর্তা হোক বা সাধারণ কৃষক হোক কারো দ্বারা যদি কেউ অন্যায়ভাবে অপদস্থ বা ক্ষতিগ্রস্ত হয় সেটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। আমরা যেমন ভালো কাজের জন্য তাদের প্রটেকশন দেবো, তেমনি খারাপ কাজের জন্যও শাস্তি দেব।’

ডেঙ্গুর মৌসুম শুরু হয়েছে, এ বিষয়ে মন্ত্রণালয় এবং সিটি করপোরেশন কতটুকু প্রস্তুত রয়েছে জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আমরা সবাই সতর্ক হলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারব। আর আমরা কীটনাশকের ব্যবস্থা করেছি। আর যেসব খাল ও ড্রেনে বর্জ্য জমে আছে সেগুলো দ্রুত পরিষ্কার করার জন্য সিটি করপোরেশন, ওয়াসা, রাজউককে দায়িত্ব দেয়া হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন

‘দ্রুত ব্যবস্থা নেয়ায় ত্রাণ নিয়ে অনিয়ম নিয়ন্ত্রণে’

আপডেট সময় ০৫:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০