ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় ক্ষতিগ্রস্ত সদস্যদের ১৫০ মিলিয়ন দেবে ফিফা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাসে লণ্ডভণ্ড বিশ্বের ক্রীড়া খাত। বিশেষ করে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে বাজে প্রভাব পড়েছে। ফিফার তালিকাভুক্ত প্রতিটি দেশই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এবার নিজের সদস্যদের সাহায্যে এগিয়ে এলো খোদ ফিফা-ই। মহামারির ক্ষতি পুষিয়ে উঠতে মোট ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্ধ দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। বাংলাদেশি অর্থে যার মূল্য প্রায় ১ হাজার ২৭৪ কোটি টাকা।

শুক্রবার ফুটবলের গভর্নি বডি নিজেদের ২০২০ ও ২০১৯ সালের তহবিলের ব্যাপারটি জানায়। যেখানে বিশ্বব্যাপী ২১১টি সদস্য দেশকে এখান থেকে সাহায্য করা হবে। দ্বিতীয় কিস্তিটি ২০২০ সালের জুলাই মাসে দেওয়ার কথা ছিল। তবে করোনার কারণে আগেই এটি দিতে যাচ্ছে ফিফা।

এই সাহায্যের ফলে প্রতিটি সদস্য দেশ অন্তত ৫ লাখ ডলার করে পাবে। আর অনুদান সঠিকভাবে যেন ব্যবহার করা হয় সে ব্যাপারেও কড়া নজরদারি থাকবে ফিফার। এছাড়া যেসব দেশ বেশি আর্থিক সঙ্কটে ভুগছে তাদের দিয়েই শুরু হবে এই অনুদান কার্যক্রম।

এ ব্যাপারে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘এই মহামারিটি পুরো ফুটবল বিশ্বকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ফিফার দায়িত্বে মধ্যেই পড়ে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনায় ক্ষতিগ্রস্ত সদস্যদের ১৫০ মিলিয়ন দেবে ফিফা

আপডেট সময় ০৯:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০