ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের উগ্র চিন্তার প্রতি আকর্ষণ কমে যায় : ববি হাজ্জাজ সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য ৩ কিমি লম্বা লাইন কেন, প্রশ্ন রুমিন ফারহানার বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

ময়মনসিংহে করোনায় প্রথম মৃত্যু

প্রতিকি ছবি

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহে করোনা আক্রান্ত এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের বাড়ি জেলার ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কইচ্যাকান্দা গ্রামে। এর আগে গত ১০ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হন। এরপর থেকে তিনি ময়মনসিংহ নগরীর এসকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তিনি মারা যান।

অপরদিকে জেলায় আজ চিকিৎসকসহ আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার একজন, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, নার্স ও হিসাবরক্ষক এবং ঈশ্বরগঞ্জের চারজন।

সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আজ ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় কোন আক্রান্ত নেই। আক্রান্ত সকলেই ময়মনসিংহ জেলার বাসিন্দা। এর মধ্যে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ তিনজন, ঈশ্বরগঞ্জে চারজন ও ময়মনসিংহ নগরীর মাসকান্দার একজন।

এ নিয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন ডাক্তার, তিন উপসহকারী মেডিকেল অফিসার ও এক নার্সসহ গফরগাঁওয়ে নয়জন এবং ঈশ্বরগঞ্জ উপজেলায় গত ৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত ৫ জন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন জানান, গফরগাঁওয়ে জরুরি স্বাস্থ্যসেবা চালু রাখতে একটি হটলাইন চালু করা হয়েছে। তিনি জানান, ময়মনসিংহ নগরীর এসকে হাসপাতালের আইসোলেশনে ১০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৭৩ জন ও হোম কোয়ারেন্টটাইনে আছেন ৬৭ জন। অপরদিকে ছাড়পত্র নিয়েছেন এক হাজার ৬৭৯ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের

ময়মনসিংহে করোনায় প্রথম মৃত্যু

আপডেট সময় ১১:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০