ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

সৌদিতে আরো চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে পবিত্র হজ করতে গিয়ে মক্কা ও মদিনায় আরো চার বাংলাদেশি মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের মো. জাকের হোসেন (৫৯), টাঙ্গাইলের মো. আবদুর রাজ্জাক মিয়া (৬২), লালমনিরহাটের মো. আবুল কাশেম ব্যাপারী (৬৫) ও জামালপুরের মো. দানেশ আলী (৭৫)।

সৌদি আরবের মক্কায় হাজিদের সেবায় কর্মরত হজ কনসাল মাকসুদুর রহমান ও মদিনা হজ মিশনে কর্মরত কাউন্সিলর মো. জহির উদ্দিন জানান, এ নিয়ে চলতি বছর সৌদিতে হজ করতে এসে ২১ বাংলাদেশি মারা গেলেন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১৬ জন ও মদিনায় পাঁচজন।

হজযাত্রী মো. জাকের হোসেন অসুস্থ হয়ে মদিনা মনোয়ারার কিং ফাহাদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। তাঁর বাড়ি চট্টগ্রামের সিটি করপোরেশনের বাকলিয়া থানাধীন চকবাজারে। বাবার নাম সুলতান আহমেদ। জাকির হোসেনের পাসপোর্ট নম্বর বিজে ০৫৬১৬৯৭ ও পিলগ্রিম আইডি ০২৩৯০৪৫।

এর আগে স্থানীয় সময় শনিবার সকালে মক্কা আল মুকাররমায় হৃদরোগে মারা যান মো. আবদুর রাজ্জাক মিয়া। তাঁর বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলায়। তাঁর পাসপোর্ট নম্বর বিএন ০৮১২৮৮১ ও পিলগ্রিম আইডি ০২৩৯০৪৫।

তার আগে স্থানীয় সময় শুক্রবার রাতে মদিনা মনোয়ারায় হৃদরোগে মারা যান লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নমধার আলীর ছেলে মো. আবুল কাশেম ব্যাপারী। তাঁর পাসপোর্ট নম্বর বিই ০৪১৪২৯৮ ও পিলগ্রিম আইডি ০৫৬২১২৭।

গতকাল সোমবার মদিনা মনোয়ারায় জামালপুর জেলার বাসিন্দা মো. দানেশ আলী (৭৫) মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর বি জে ০৭৯৫০৮৬।

মক্কায় বাংলাদেশ হজ মিশনের সর্বশেষ তথ্যমতে, ২১ অগাস্ট রাত ১২টা পর্যন্ত বাংলাদেশ থেকে ৯৩ হাজার ২৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী তিন হাজার ৩৭০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৮৯ হাজার ৬৫৬ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

সৌদিতে আরো চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

আপডেট সময় ১২:২৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭