ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩.১৫ বিলিয়ন ডলারের অর্ডার বাতিল: বিজিএমইএ

আকাশ জাতীয় ডেস্ক:

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পরার পর এখন পর্যন্ত ক্রেতারা ৩ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার বাতিল করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

আজ রোববার সকাল ১০টা পর্যন্ত এসব অর্ডার বাতিল হয়েছে বলে বিজিএমইএ’র পক্ষ থেকে জানানো হয়।

মোট ১ হাজার ১৩৪টি কারখানায় ৩ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৯৭৫ দশমিক ২০ পিস আরএমজি (তৈরি পোশাক) পণ্যের অর্ডার বা ক্রয়াদেশ বাতিল হয়েছে।

বিজিএমইএ’র দাবি, এসব ক্রয়াদেশ বাতিল হওয়ায় তা বাংলাদেশের প্রায় ২২ লাখ শ্রমিকের ওপর প্রভাব ফেলবে।

এর আগে গত ২ এপ্রিল করোনাভাইরাসের প্রভাবে ৩ বিলিয়ন মার্কিন ডলারের ক্রয়াদেশ বাতিলের কথা জানায় বিজিএমইএ।

এছাড়া গত ২৩ মার্চ বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক জানান, ক্রেতারা এ পর্যন্ত ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলারের ক্রয়াদেশ বাতিল করেছেন।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছি। বিভিন্ন দেশের ক্রেতারা তাদের ক্রয়াদেশ স্থগিত করছেন।

এদিকে গত শুক্রবার বিজিএমইএ এবং বিকেএমইএ এক যৌথ বিবৃতিতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সকল কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

এদিকে ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৩৯ জন আক্রান্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২১ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। এছাড়া আরও তিনজনসহ মোট ৩৯ জন সুস্থ হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৩.১৫ বিলিয়ন ডলারের অর্ডার বাতিল: বিজিএমইএ

আপডেট সময় ০৭:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০