ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রধানমন্ত্রীর কাছে মাশরাফির দুই আবেদন

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নিজ নির্বাচনী এলাকায় অসহায়দের পাশে দাঁড়িয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শুধু সরকারিভাবেই নয়, ব্যক্তিগতভাবেও তিনি দুস্থদের সহায়তায় অনেক উদ্যোগ নিয়েছেন।

এবার নড়াইলবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে দুটি আবেদন করেছেন মাশরাফি।

নড়াইলে ১০ টাকার চাল আরও বেশি বরাদ্দ করতে ও সদর হাসপাতালে একটি আইসিইউ স্থাপনের আবেদন জানিয়েছেন তিনি।

রোববার সকাল ১০টায় গণভবন থেকে পরিচালিত ভিডিও কনফারেন্সে নড়াইল থেকে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে এ অনুরোধ জানান মাশরাফি।

মাশরাফি বলেন, আজকের নড়াইলে আমরা একটি কমিটি গঠন করে করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করছি। বিশেষ করে জেলা প্রশাসক ও পুলিশ ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছেন। তারা লকডাউন ও কোয়ারেন্টিনের বিষয়ে জন সচেতনা তৈরি করছেন।

এর পর মাশরাফি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি এখানকার সংসদ সদস্য ছিলেন। এই আসন আপনার। এই আসনের দিকে আপনি অবশ্যই মনোযোগ দেবেন। নড়াইল সদর হাসপাতালে আড়াইশো বেডের হাসপাতালে একটি আইসিইউ দিলে নড়াইলবাসী আরও উপকৃত হবেন।

মাশরাফি অনুরোধ করেন, নড়াইলে যাদের ত্রাণ প্রয়োজন তারা ত্রাণ পেয়ে যাচ্ছেন। এখানে কমিটি করে সঠিকভাবে ত্রাণ বিতরণ চলছে। তাই এখানে ১০ টাকার চাল আরও বেশি বরাদ্দ দিলে জনগণ উপকৃত হবেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, আসন্ন রমজান মাসকে সামনে রেখে আবারও চাল দেয়া হবে। এই সংকটময় সময়ে নড়াইলের যেসব জনপ্রতিনিধিরা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তারা আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখবেন। মানুষের যেন কোনো কষ্ট না হয় সে দিকে খেয়াল রাখবেন-এটাই আমার কামনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

প্রধানমন্ত্রীর কাছে মাশরাফির দুই আবেদন

আপডেট সময় ০৮:০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০