ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

লকডাউন ভাঙায় বিদেশি পর্যটকদের যে অভিনব শাস্তি দিল ভারতীয় পুলিশ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লকডাউনের বিধিনিষেধ মানতেই হবে। না হলে জুটবে কড়া শাস্তি সে দেশি হোক বা বিদেশি। নিয়ম সকলের জন্যই সমান। তাই লকডাউনের নিয়ম অমান্য করায় ভারতের উত্তরাখণ্ডে শাস্তিস্বরূপ ৫০০ বার ‘সরি’ (Sorry) লেখার দণ্ড পেলেন ১০ জন বিদেশি পর্যটক। অতিথি বলে সবকিছুতে ছাড় নেই, সে কথা স্পষ্টভাবে বুঝিয়ে দিল উত্তরাখণ্ড প্রশাসন।

জানা গেছে, লকডাউনের নিয়ম ভেঙে উত্তরাখণ্ডের তপোবন এলাকায় গঙ্গার হাওয়া খেতে বেরিয়েছিলেন ১০ জন বিদেশি পর্যটক। গঙ্গার ধার ধরে দিব্যি হাঁটছিলেন তারা। ঠিক তখনই লাঠি উঁচিয়ে চিৎকার করে পথ আগলে দাঁড়ান কয়েকজন পুলিশকর্মী। প্রথমে লকডাউনের গুরুত্ব ও নিয়মাবলী বোঝানোর চেষ্টা করা হয় পর্যটকদের। তারপরই বিধি ভাঙার জন্য সাজা দেন পুলিশকর্মীরা। না কঠোর কিছু নয়। গঙ্গার ধারে বসেই কাগজে অন্তত ৫০০ বার পর্যটকদের লিখতে হয়, “আমরা লকডাউনের নিয়ম মানিনি। সেই জন্য খুবই দুঃখিত।”

তপোবন থানার উচ্চপদস্থ কর্মকর্তা জানান, “ওই পর্যটকরা কেউ মার্কিন যুক্তরাষ্ট্র, কেউ অস্ট্রেলিয়া আবার কেউ মেক্সিকোর বাসিন্দা। অনেকদিন ধরেই তারা হৃষিকেশে রয়েছেন। সম্ভবত লকডাউন শুরু হয়ে যাওয়ায় দেশে ফিরে যেতে পারেননি। কিন্তু তাই বলে তাদের যত্রতত্র ঘুরে বেড়াবার অনুমতি দেওয়া হবে না। লকডাউনের বিধিনিষেধ স্থানীয়দের জন্য যতটা, ততটাই এ দেশে থাকা বিদেশিদের জন্যও। সেই গুরুত্ব বোঝাতেই তাদের ৫০০ বার কাগজে ‘সরি’ লিখতে বলা হয়।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে

লকডাউন ভাঙায় বিদেশি পর্যটকদের যে অভিনব শাস্তি দিল ভারতীয় পুলিশ

আপডেট সময় ১১:১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০