ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

মাজেদকে তওবা পড়ালেন ইমাম

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকর হচ্ছে শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২ টার পরে। ইতোমধ্যেই আব্দুল মাজেদকে তওবা পড়ানো হয়ে গেছে বলে জানা গেছে।

শনিবার (১১ এপ্রিল) রাত ১১টার পরে কারা মসজিদের ইমাম তাকে তওবা পড়ান বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র নিশ্চিত করেছে।

রাতে কারা মহাপরিদর্শক মোস্তফা কামাল পাশা বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি রাত ১২টার পরে যেকোনো সময় কার্যকর করা হবে।

ইতোমধ্যেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা।

আরও পৌঁছেছেন ঢাকার সিভিল সার্জন এবং জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটও। এরমধ্যে শনিবার (১১ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে সিভিল সার্জন পৌঁছেন কারাগারে। এরপর ১০টা ৪৭ মিনিটে পৌঁছেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরে রাত ১০টা ৫২ মিনিটে কারাগারে গিয়ে পৌঁছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা।

এদিকে, জানা গেছে, ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে। জ্বলছে আলো। কারা ফটকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। অতিরিক্ত পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে এখানে। রয়েছেন কারারক্ষীরাও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

মাজেদকে তওবা পড়ালেন ইমাম

আপডেট সময় ১১:৫৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০