ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজ্জাকের মরদেহ আজাদ মসজিদে

অাকাশ জাতীয় ডেস্ক:

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে নায়করাজ রাজ্জাকের মরদেহ নেওয়া হয়েছে গুলশান আজাদ মসজিদে। সেখানে জানাজার পর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। মঙ্গলবার দুপুর ১টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজ্জাকের মরদেহ নিয়ে যাওয়া হয়।

এর আগে প্রিয় কর্মস্থল বিএফডিসিতে শেষ শ্রদ্ধা ও জানাজা শেষে দুপুর ১২টা ২৩ মিনিটে রাজ্জাকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে তার প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয়। শহীদ মিনারে রাজ্জাকের মরদেহে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী হাসানুল হক ইনুসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

এর আগে আজ বেলা ১১টার দিকে রাজ্জাকের মরদেহ ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালের হিমঘর থেকে এফডিসিতে আনা হয়। এরপর অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। নায়করাজ রাজ্জাককে শেষ শ্রদ্ধা জানাতে বিএফডিসিতে উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, আলমগীর, সুচন্দা, ববিতা, চম্পা, ফেরদৌসসহ অনেকে।

কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশের সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্জাকের মরদেহ আজাদ মসজিদে

আপডেট সময় ০২:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭