ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভোটার স্লিপ ঘরে গেলে ত্রাণ কেন যাবে না, প্রশ্ন রুবেলের

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষ। একে তো কাজ নেই, ঘরে নেই খাবারও। তাদের কষ্ট উপলব্ধি করছেন জাতীয় ক্রিকেট দলের সিমার রুবেল হোসেন। সহায়-সম্বলহীন মানুষদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এই রিভার্স সুইং তারকার সাফ প্রশ্ন– এমন পরিস্থিতিতে কেন সরকারি অনুদান বাড়িতে বাড়িতে গিয়ে দেয়া হবে না? এ সংকটময় পরিস্থিতিতে সরকার ওদের পাশে না দাঁড়ালে আর কখন দাঁড়াবে?

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে রুবেল লিখেছেন– সমালোচনা বাদ দিন। দেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে। সবাইকে এগিয়ে আসতে হবে। এ দেশ আপনার আমার সবার। নিম্নআয়ের মানুষকে ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে। নির্বাচনের সময় ভোটের স্লিপ যদি ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে পারেন, তা হলে সরকারি অনুদান বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসা যায় না কেন?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাকলেস ফটোশুটে ট্রোলের মুখে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

ভোটার স্লিপ ঘরে গেলে ত্রাণ কেন যাবে না, প্রশ্ন রুবেলের

আপডেট সময় ০৯:০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০