ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

প্রায় ৪ হাজার হজযাত্রীর যাওয়া নিয়ে অনিশ্চয়তা

অাকাশ জাতীয় ডেস্ক:

হজ ফ্লাইট সংকটের কারণে শেষ মুহূর্তে এসে সৌদি আরব যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে চার হাজার হজযাত্রীর। অতিরিক্ত বিমান শিডিউল করে বা রেগুলার ফ্লাইটে তাঁদের পাঠাতে হবে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়।

কিছু এজেন্সি ভিসা করেও হজযাত্রী সৌদি না পাঠানোর কারণে ২৯টি হজ ফ্লাইট বাতিল করতে হয়। এসব ফ্লাইটে সাড়ে ১১ হাজার হজযাত্রী যেতে পারতেন। কর্তৃপক্ষ হজ এজেন্সিগুলোকে দ্রুত হজযাত্রী পাঠানোর নির্দেশ দিলেও কেউ আমলে নেয়নি। এজেন্সিগুলো যাত্রী ধরে রাখার ফলেই এখন চার হাজার যাত্রী ভিসা নিয়েও বিমানে সিট পাচ্ছেন না।

আশকোনা হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম জানান, সৌদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শিডিউল ফ্লাইটের ধারণক্ষমতার অতিরিক্ত চার হাজার হজযাত্রী রয়েছে। সমস্যা সমাধানে অতিরিক্ত ফ্লাইটের জন্য আলোচনা চলছে।

তবে কতটা সফল হওয়া যাবে, তা এখনই বলা যাচ্ছে না। হজ পরিচালক জানান, শেষ সাত দিনে ৪৩ হাজার হজযাত্রীকে সৌদি আরব পাঠানোর কথা থাকলেও দুটি এয়ারলাইনসের শিডিউল ফ্লাইটে সর্বমোট ধারণক্ষমতা ৩৯ হাজার।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল বলেন, আশা করছি এ চার হাজার যাত্রীও বসে থাকবেন না। আল্লাহর মেহমানদের আমরা নিশ্চয়ই আল্লাহর ঘরে পাঠাতে পারব। তবে এ মুহূর্তে বলা যাচ্ছে না কত দিনে এই সমস্যার সমাধান হবে।

এদিকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশির হজে যাওয়ার কথা থাকলেও শেষ সময় পর্যন্ত ভিসার জন্য আবেদন করেছেন মোট এক লাখ ২৬ হাজার ২০৫ জন। বাকি ৯৯৩ জন আবেদন না করায় তাঁদের হজযাত্রাও অনিশ্চিত বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

প্রায় ৪ হাজার হজযাত্রীর যাওয়া নিয়ে অনিশ্চয়তা

আপডেট সময় ০২:০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭