ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কথা রাখলেন বিসিবি সভাপতি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাস আতঙ্কে এক রাউন্ড পরই বন্ধ হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েন ক্রিকেটাররা। ফলে তাদের অনুদান দেয়ার ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবির চুক্তির বাইরে থাকা প্রিমিয়ার লিগের প্রত্যেক ক্রিকেটারকে ৩০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন তিনি। গত ২৮ মার্চ দুর্যোগকালীন তাদের এ আর্থিক সহযোগিতা করার ঘোষণা দেন বোর্ড সভাপতি।

যে ঘোষণার পর দ্রুত কথা রেখেছে বিসিবি। ইতিমধ্যে ক্রিকেটারদের অনুদান দিয়েছেন তারা। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন এ তথ্য দিয়েছেন।

তিনি জানান, নাজমুল হাসান বলেছিলেন– চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের ৩০ হাজার টাকা করে অনুদান দেবেন। বৃহস্পতিবার সকালেই ঢাকা প্রিমিয়ার লিগের ১২টি ক্লাব কর্তৃপক্ষের কাছে সেই চেক হস্তান্তর করা হয়েছে।

আলী হোসেন বলেন, ৯৬ ক্রিকেটারকে এ অর্থ দেয়া হয়েছে। করোনার কারণে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক নেই। তারা যেন এ কঠিন বিপদের মধ্যে লড়াই করতে পারেন, সে জন্য গৃহীত পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা হয়েছে।

গেল ১৫ মার্চ পর্দা উঠেছিল এবারের প্রিমিয়ার লিগের। জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ বছর নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-২০২০। তবে প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাবে মাত্র এক রাউন্ড পরই বন্ধ হয়ে যায় টুর্নামেন্টটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাকলেস ফটোশুটে ট্রোলের মুখে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

কথা রাখলেন বিসিবি সভাপতি

আপডেট সময় ০১:৪৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০